নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে
বাংলাদেশ সোসাইট অব রেডিওলজি এন্ড ইমেজিং (বিএসআরআই) এর ২০২৬ – ২০২৮ নির্বাচনের কার্যকরী পরিষদের কমিটি প্রকাশিত হলো আজ। সংগঠনটির কার্যালয় হতে ২১ সদস্যের এই নবনির্বাচিত কমিটিটি প্রকাশিত হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হন বিগ্রে. জেনা. ডা. সৈয়দ আওসাফ আলী (অব.) এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এছাড়াও নির্বাচিত ৩ জন সহ-সভাপতি, অন্যান্য সম্পাদকীয় পদ ও ৯ জন কার্যকরী সদস্য সহ মোট ২১ সদস্য নিয়ে কমিটি গঠিত হয়।
প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি সহ সকল চিকিৎসক সংগঠনের শুভকামনার মাধ্যমে তাদের শুভেচ্ছা জানানো হয়।