মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ওয়েব টিমপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ৭:৫০ · ১ মিনিটে পড়ুন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
লেখার আকার

রাজধানী ঢাকায়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, কয়েকদিন ধরে হাসপাতালের এক্সটেনশনের কাজ চলছে এবং সেখান থেকে ইলেক্ট্রিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়েছে। ২ নাম্বার হোস্টেল থেকে ছাত্রছাত্রীরা এখন পুষ্প পল্লবে অবস্থান করছে।
চিকিৎসকদের সামাজিক ফোরাম প্ল্যাটফর্মে জানানো হয়েছে, ঢাকার অন্যান্য মেডিকেল কলেজ থেকে রোগীদের দ্রুত স্থানান্তরের জন্য, জরুরি ভিক্তিতে অ্যাম্বুলেন্স পাঠাতে। এখন পর্যন্ত পাওয়া খবরে কেউ হতাহত হয় নি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।