মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

হাসপাতালে চিকিৎসাধীন ২২৮ আন্দোলনকারীর চিকিৎসা ব্যয় দিল সরকার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৮ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২২৮ আন্দোলনকারীর চিকিৎসা ব্যয় অনুমোদন করে বিজ্ঞপ্তি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। ১৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষযে জানান হয়।

‘জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ অনুমোদন প্রসঙ্গে’ বিষয় সম্বলিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে –

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাইতেছে যে, জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ অনুমোদনের নিমিত্তে প্রাপ্ত আবেদনগুলি ডাক বিভাগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য (সকল) এর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) গন অতিদ্রুত আবেদনপত্রপুলি সিভিল সার্জন অফিসে প্রেরণ করবেন এবং সিভিল সার্জনগণকে যাচাই-বাছাই পূর্বক বর্ণিত ছক মোতাবেক প্রতিবেদনসহ আবেদনগুলো দলনেতা (যুগ্ম সচিব, গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর অফিস বিল্ডিং, ২য় তলা, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, ১ মিন্টু রোড, শাহবাগ, ঢাকা-১০০০, মোবাইল নং- ০১৭২৬৭০২১৭২ ঠিকানায় ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে বাহক মারফত প্রেরণ করার নিমিত্তে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব পুরুত্বপূর্ণ। মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে এই পত্র জারী করা হলো – বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে আন্দোলনে আহতদের বেসরকারি হাসপাতালের বিল জমার আহ্বান শিরোনামে প্ল্যাটফর্ম সংবাদ প্রকাশিত হয়েছিল।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।