মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

আন্দোলনে আহতদের বেসরকারি হাসপাতালের বিল জমার আহ্বান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩৩ · ১ মিনিটে পড়ুন
আন্দোলনে আহতদের বেসরকারি হাসপাতালের বিল জমার আহ্বান
লেখার আকার

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

জুলাই-আগস্ট ২০২৪ সালে অনুষ্ঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে খরচ করা বিল জমা দেওয়ার জন্য সরকার আহ্বান জানিয়েছে। আহতরা তাদের চিকিৎসা বিল গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে জমা দিতে পারবেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, ৫ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা ও যুগ্মসচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যারা ইতোমধ্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তাদের জন্য আবেদন ও বিল জমা দেওয়ার নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এই আবেদন ও বিল গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে দাখিল করতে হবে।

সেলটি প্রাপ্ত বিলগুলো স্বাস্থ্য অধিদফতর দ্বারা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ হিসেবে সেলে প্রেরণ করবে। আর সিভিল সার্জন অফিসে জমা হওয়া বিল সিভিল সার্জন যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দাবিকৃত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।