১৩৮জন জুলাই যোদ্ধার চিকিৎসা দিলেন যুক্তরাজ্যের ২ চিকিৎসক
বুধবার, ১২ মার্চ, ২০২৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে মোট ১৩৮ জন জুলাই যোদ্ধাকে চিকিৎসাসেবা দিয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দুই চিকিৎসক। এর মধ্যে ১১৫ জন রোগীকে চক্ষু চিকিৎসাসেবা এবং ২৩ জন রোগীর সার্জারি করেন তাঁরা। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের যুক্তরাজ্যের মুরফিল্ড আই হাসপাতালের…