বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তারদের আমরা সবসময় পেয়েছি, আমাদের যে কোন ক্রাইসিসে: হাসনাত আবদুল্লাহ

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আজ (১৮ই অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্চ’ এর যৌথ উদ্যোগে ২০০তম ক্যাম্প সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রোগ্রামে বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “ডাক্তারদের আমরা সবসময় পেয়েছি, আমাদের যে কোন ক্রাইসিসে ; আমি প্যান্ডেমিক থেকে যদি ধরি আমরা সবসময়ই তাদেরকে পেয়েছি।”

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর সরকারি-বেসরকারি হাসপাতাল নিয়ে তিনি বলেন– “অনেক বেশি হসপিটাল বানিয়ে বা অনেক বেশি মেডিকেল ইন্সট্রুমেন্ট ইন্সটল করে যতটা না আমরা রোগীদের সেবা দিতে পারি, তারচে আরো বেশি ইফেক্টিভ হবে আমরা যদি মানুষকে রোগী হওয়া থেকে আটকাতে পারি।”

চিকিৎসকদের ভাতা বাড়ানো দরকার। প্রয়োজনের তুলনায় তাঁরা কম ফাইনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে বলে তিনি মনে করেন। এ ফাইনান্সিয়াল সাপোর্টের অভাবে অনেক চিকিৎসক তাঁর পেশার প্রতি মনোযোগ ধরে রাখতে পারছেন না। এ বিষয়ে তিনি বলেছেন– “ডাক্তারদের আরো বেশি ফাইনান্সিয়াল সাপোর্ট দরকার। ডাক্তাররা অনেক বেশি পরিশ্রম করে। আমরা দেখেছি, আমাদের যে বন্ধুরা, ডাক্তার হওয়ার জন্য যে পরিমাণ পড়াশোনা বা পরিশ্রম করতে হয়, আমরা যারা ঢাবিতে থাকি তূলনামূলক কম ; আমাদের দিনরাত ২৪ ঘন্টা ওভাবে থাকতে হয় না। আমরা দেখেছি, ডাক্তাররা মেডিকেল কলেজ থেকে বের হয়ে ইন্টার্নি করার সময় তারা দেখা যায়, ওই পরিমাণ অর্থ পায় না যেটা সোশ্যালি রিকগনাইজ হওয়ার জন্য, একটা ফ্যামিলি মেইনটেইন করার জন্য অথবা সোশ্যাল ডিগনিটি নিয়ে সমাজে অবস্থান করার জন্য যে পরিমাণ অর্থ সমাজ প্রত্যাশা করে একজন ডাক্তারের থাকবে আসলে ওই পরিমাণ অর্থ থাকে না। আসলে সোশ্যাল বা ফাইনান্সিয়াল ইনসেন্টিভ না থাকলে ইফেক্টিভ কোন কাজে ওই পরিমাণ যে আগ্রহ বা ডেডিকেশন দেয়া বা ওটাকে সাস্টেইন করানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়।”

চিকিৎসকদের গ্রামে যাওয়ার চেয়ে সোশ্যাল ডিগনিটি বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে তিনি বলেন – “আমি সরকারি অনেক কঠিন আইন প্রণয়ন করতে পারি, যে ডাক্তারদের গ্রামে যেতেই হবে। গ্রামে গেলে তারা যে স্ট্যান্ডার্ড দিয়ে পড়াশোনা করেছে, যে স্ট্যান্ডার্ড দিয়ে তারা তাদের জীবন গড়েছে, তাদেরকে আমরা ওই সোশ্যাল  ডিগনিটি নিশ্চিত করতে পারছি কি-না, ওই ডিগনিটি নিশ্চিত করে, আমি তাঁকে গ্রামে দিতে চাই তখন অবশ্যই ডাক্তাররা গ্রামে যেতে চাইবে। তখন যদি গ্রামে যেতে না চায় সেটা নিয়ে আমরা কথা বলব।”

অনেক চিকিৎসক আন্দোলনের বিপক্ষে ছিলেন, এ বিষয়ে তিনি বলেন – “আমি আন্দোলনের সময় দেখেছি, অনেক ডাক্তার আমাদের চিকিৎসা দিতে চায়নি, বিভিন্ন সময়ে আমাদের লিস্ট দিয়ে ধরিয়ে দিয়েছে। আমরা সেখানে গিয়েছি ডাক্তাররা আমাদের লিস্ট দিয়ে পুলিশকে দিয়ে দিয়েছে বা উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছে।”

চিকিৎসকদের নিজের পেশাগত পরিচয়ই অনেক বড়। তিনি বলেছেন – “আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ডাক্তারদের, তাঁদের (পেশাগত পরিচয়) এরচেয়ে বড় কোন পরিচয় প্রয়োজন নেই। অর্থাৎ, কোন একটা রাজনৈতিক দলের (ব্যানারের) নিচে এসে ঐ রাজনৈতিক দলের পরিচয়ে তাঁদেরকে পরিচিত হতে হবে, আমি মনে করি তাঁদের এটার প্রয়োজন নেই৷ ডাক্তার ইটসেল্ফ পরিচয়টা এতবড়, এটার মাহাত্ম্য এতবড়; আমি মনে করি রাজনৈতিক আবহে এই পরিচয়টা ম্লান হয়ে যায়।”

এছাড়াও তিনি চিকিৎসকদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বলেন – “ডাক্তারদের যে ধরনের সহযোগিতা দরকার, আমরা করতে রাজি আছি।”

এ প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, ট্রেজারার, স্বাস্থ্য উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক তারেক রেজা, বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুস, বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমানপ্রমুখ।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী, মোঃ ইরফানুর রহমান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।