মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

শিক্ষার্থীদের বিনামূল্যে ক্যারিয়ার গাইডলাইন এবং স্বাস্থ্যসেবা দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি অফ দেবিদ্বার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩২ · ২ মিনিটে পড়ুন
শিক্ষার্থীদের বিনামূল্যে ক্যারিয়ার গাইডলাইন এবং স্বাস্থ্যসেবা দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি অফ দেবিদ্বার
লেখার আকার

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এর তত্ত্বাবধানে ২০-২২ ফেব্রুয়ারি “দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট ” এর আয়োজন করা হয়েছে। আজ শুরু হওয়া এ স্টুডেন্ট ফেস্ট চলবে আগামী শনিবার পর্যন্ত।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে ক্যারিয়ার গাইডলাইন ও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে মেডিকেল স্টুডেন্ট’স সোসাইটি অফ দেবিদ্বার। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন উক্ত সংঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা : শাহাদাত হোসেন সরকার ও  ডা: মো: আল আমিন সরকার এবং ক্যারিয়ার গাইডলাইন দিচ্ছেন দেশের সনামধন্য মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

স্টুডেন্ট ফেস্ট সম্পর্কে ডা: মো: আল আমিন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন-“দেবিদ্বারের ইতিহাসে এইধরনের প্রোগ্রাম কখনো হয়নি। এজন্য ধন্যবাদ দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আবদুল্লাহ সহ আয়োজন কমিটির সবাইকে। এই প্রোগ্রামের মাধ্যমে দেবিদ্বারের মেডিকেল স্টুডেন্ট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বর্তমান শিক্ষার্থীদের একটি মিলনমেলায় পরিনত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা এবং ক্যারিয়ার গাইডলাইন  দিতে পারছে যা তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং তারা সঠিক পথে এগিয়ে যেতে পারবে। এই ধরনের প্রোগ্রাম যেন আগামী বছরগুলোতে অব্যাহত থাকে কারণ এরকম প্রোগ্রাম শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে সাথে দেবিদ্বারের শিক্ষার মান উন্নায়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদী”।

তিন দিন ব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন আয়মান সাদিক, সালমান মুক্তাদির, তাসনিম জারা, ড. নাজিম চৌধুরী, সাবিত রায়হান, নুমেরী সাত্তার অপার, সাইদ আবদুল্লাহ এবং শিহাব নিয়ন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক : মো: রাহাত হাছান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।