মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে সেবা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, চট্টগ্রাম মেডিকেলের ডা. ফাহাদ নিহত

ওয়েব টিমপ্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ১০:২৮ · ১ মিনিটে পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে সেবা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, চট্টগ্রাম মেডিকেলের ডা. ফাহাদ নিহত
লেখার আকার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক শিক্ষানবিশ চিকিৎসক নিহত হয়েছে। তার মৃত্যুতে চিকিৎসকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার রাত পৌনে ১০ টার দিকে সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে জানান দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। ।

নিহত জোবাইদুল হক ফাহাদ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় থাকেন।

ওসি মিজানুর রহমান জানান, ফরহাদ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে চট্টগ্রামে ফিরছিলেন।

তিনি হাসমতের দোকান এলাকায় পৌঁছালে ওই রুটে চলাচলকারী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গেলে সেটি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় তার এই মর্মান্তিক মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার শোকাহত।

ডা. ফাহাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়াও তিনি লাইটার ইয়ূথ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটরের দায়িত্বপালনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 

ডা. জোবাইদুল হক ফাহাদের নামাজে জানাযা সিএনবি ফায়ার সার্ভিস মাঠে (কাপ্তাই রাস্তার মাথার আগে) বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।