চমেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা
শনিবার, ০১ মার্চ,২০২৫ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস' এসোসিয়েশনের সভাপনি ডা. মোঃ তানভীর হাবিব ও সাধারণ সম্পাদক ডা. মোঃ মোনায়েম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "বিগত কিছুদিন যাবৎ সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ/…