শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেল কলেজ ভেঙে হাসপাতাল নয়

প্ল্যাটফর্ম নিউজ, ০৬ নভেম্বর, ২০২০, শুক্রবার

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা খাতের উন্নয়নে নতুন যে প্রচেষ্টাটি হাতে নিয়েছেন তা হল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত ক্যান্সার ইউনিট নির্মাণ। অবশ্যই এই ক্যান্সার ইউনিট চালু হলে বৃহত্তর চট্টগ্রামের মানুষের ক্যান্সার চিকিৎসা আরও সহজতর হবে, পাবেন বিশেষ সুবিধা। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে একাডেমিক ভবন ভেঙে ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠার ফলে মেডিকেল কলেজকে ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা যেমন অসম্ভব হয়ে পড়বে তেমনি কলেজের একাংশ বৃদ্ধি করার জন্য যে বর্ধিতাংশটুকু নির্ধারিত ছিল তাও কাটা পড়বে বলে মনে করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ বিষয়ে ক্যাম্পাসের প্রাক্তন ও বর্তমান সকল চিকিৎসক ও চিকিৎসক নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক সকলকে একযোগে এর ঐতিহ্য ও স্মৃতি ধরে রাখার জন্য জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন চমেকের শিক্ষার্থীরা। ক্যান্সার ইউনিট বিকল্প জায়গায় প্রস্তুত করার প্রস্তাবনা এবং এর সুবিধা অসুবিধা গুলো সকলের সামনে তুলে ধরলে হয়ত প্রতিটি জিনিস এর সঠিক ব্যবহার সঠিকভাবে করা যাবে বলেও মনে করছেন তারা। সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে এক প্রাক্তন শিক্ষার্থী বলেন,
“আমাদের দেশের নব্বই শতাংশ মানুষ মনে করেন মেডিকেল কলেজ মানেই চিকিৎসাকেন্দ্র, এটি যে একটি শিক্ষাপ্রতিষ্ঠান তা কেউ মানতে চায় না। একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই এটি বলাবাহুল্য যে, ক্যান্সার ইউনিট চট্টগ্রাম মেডিকেল কলেজ স্থাপন করা হলে শিক্ষাব্যবস্থার আসল উদ্দেশ্য যেমন ব্যাহত হবে, তেমনি প্রকল্পের উদ্দেশ্যও ব্যাহত হবে। ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠা ছাড়াও অতীতের আরো কিছু প্রকল্প স্থাপনা নির্মাণ সম্পন্ন হলে বাড়তি লোকজন ও যানবাহনের সমাগমের ফলে যে সমস্যার সম্মুখীন হতে হবে তাও একবার ভেবে দেখতে হবে। ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম বিভিন্ন সুযোগ-সুবিধার অভাবে অনেক পিছিয়ে আছে। তাই পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল স্থাপন অবশ্যই একটি ভাল উদ্যোগ। এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা পোষণ করছি। কিন্তু এটি কলেজ ক্যাম্পাসে স্থাপন না করে বিকল্প কোথাও স্থাপন করা হলে আরো বেশি সুবিধাজনক হবে।”

নিজস্ব প্রতিবেদক
জান্নাতুন নূর আয়মন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।