মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

রাজশাহীতে সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Sarif Sahriarপ্রকাশ: ৫ নভেম্বর ২০২০, ১১:১২ · ২ মিনিটে পড়ুন
রাজশাহীতে সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের আন্দোলন চলছে সারাদেশ জুড়ে।

আজ ৫ নভেম্বর সকাল ১০ টা থেকে রাজশাহীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সেখানে উপস্থিত ছিলেন মেডিকেলের ১ম, ২য় ও ৩য় প্রফেশনাল পরীক্ষার শিক্ষার্থীরা।

তারা কয়েকটি দাবি তুলে ধরে অবস্থান কর্মসূচি পালন করেন।

তাদের দাবিগুলো হলঃ

১. করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে সেকেন্ড ওয়েভ এর মহামারীর মধ্যে প্রফ নয়।

২. সেশনজট নিরসন করে যথা সময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. প্রাইভেট মেডিকেল কলেজগুলোয় করোনায় কার্যক্রম বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের অতিরিক্ত বেতন নেওয়া যাবে না।

৪. করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীরা কোনভাবেই স্বাস্থ্য ঝুঁকি নিতে রাজি নই। কোন শিক্ষার্থী প্রফ দিতে এসে করোনায় আক্রান্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন,

“আমরা এই করোনাকালীন সেকেন্ড ওয়েভের সময়ে ঝুঁকি নিয়ে এবং বন্ডসই দিয়ে প্রফ দিতে রাজি নয়। কোন পরীক্ষার্থীর যদি অসুস্থ হয়, তাহলে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আরও ৬ মাস পিছিয়ে যাবে। আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে যদি করোনায় আক্রান্ত হয়ে যাই, তাহলে আমাদের জীবনের যেমন ঝুঁকি, তেমনি বন্ডসই দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করায় পরীক্ষাও দিতে পারবো না। আবার সেশনজটের মধ্যে পড়ে যাবো। কর্তৃপক্ষের উচিত সেশনজট নিরসনের জন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহন করা। আর প্রাইভেট মেডিকেল কলেজগুলো এই দীর্ঘ ৭-৮ মাস বন্ধের মধ্যেও নিয়মিত বেতন ও হোস্টেল ফি আদায়ের জন্য চাপ প্রয়োগ করছে। এটা তো আমাদের জন্য অমানবিক!”

আজ রাজশাহীতে প্রায় শতাধিক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানায়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।