মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক প্রতিযোগিতার সমন্বিত আয়োজনে “প্ল্যাটফর্ম”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ৯:৫৬ · ২ মিনিটে পড়ুন
অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক প্রতিযোগিতার সমন্বিত আয়োজনে “প্ল্যাটফর্ম”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান চিকিৎসাজগতে একটি অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বে প্রতিবছর শুধুমাত্র আ্যন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর কারণে হার মেনে মৃত্যুবরণ করছে লাখ লাখ মানুষ। একমাত্র সচেতনতাই পারে এই ভয়ানক বিপদ থেকে রক্ষা করতে। এই বিষয়ে পর্যাপ্ত জনসচেতনতা তৈরির জন্য প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি দীর্ঘ ৬ বছর ধরে সারা দেশব্যাপী আ্যন্টিবায়েটিক সচেতনতা সপ্তাহ পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বিত ভাবে বৃহত্তর পরিসরে সচেতনতা সপ্তাহ পালন হবে। এ উপলক্ষে সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আ্যন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স (AMR) বা আ্যন্টিমাইক্রোবিয়াল ইউজ (AMU) বিষয়ের উপর চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। ক্যাটাগরিগুলো হলোঃ
ক) সায়েন্টিফিক পোস্টার কম্পিটিশন
খ) জেনারেল আ্যওয়ারনেস পোস্টার কম্পিটিশন
গ) Essay Writting
ঘ) ফটোগ্রাফি কম্পিটিশন


অংশগ্রহণের যোগ্যতা–

ক- শুধুমাত্র মেডিকেল, ডেন্টাল ও ভেটেরেনারি স্টুডেন্ট ও প্রফেশনালদের জন্য

খ, গ ও ঘ- সবার জন্য(নন-মেডিকেল,    মেডিকেলসহ সকল শিক্ষার্থী ও পেশাজীবিরা অংশগ্রহণ করতে পারবে।)

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্যাটাগরিভিত্তি ছবিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী প্রতিযোগিদের কাজ (পোস্টার/প্রবন্ধ/ছবি) মেইল যোগে পাঠানো যাবে।
মেইল পাঠানোর ঠিকানা: [email protected]
সময়সীমা: ১৫ নভেম্বর, ২০২০ খ্রি. পর্যন্ত

সেরা ১০ জন প্রতিযোগীকে DGHS, DLS, BARA প্রত্যয়িত সার্টিফিকেট এবং সেরা ৩ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও বিশ্ব আ্যন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।