মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ব্রিটিশ মেডিকেল জার্নাল এওয়ার্ড পেলেন বাংলাদেশের চিকিৎসক ডাঃ কানিজ সুলতানা

ওয়েব টিমপ্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ১০:১০ · ২ মিনিটে পড়ুন
ব্রিটিশ মেডিকেল জার্নাল এওয়ার্ড পেলেন বাংলাদেশের চিকিৎসক ডাঃ কানিজ সুলতানা
লেখার আকার

“ব্রিটিশ মেডিকেল জার্নাল এওয়ার্ড পেলেন বাংলাদেশের চিকিৎসক ডাঃ কানিজ সুলতানা”

বাংলাদেশের ডাঃ কানিজ সুলতানা ২০১৮ সালে নন-কমিউনিকেবল ডিজিজ ইনিশিয়েটিভ ক্যাটাগরিতে তার “Ending eclampsia” প্রোগ্রামের জন্য ব্রিটিশ মেডিকেল জার্নাল পুরস্কার (BMJ Award) পেয়েছেন। এই পুরস্কারকে গবেষকদের জন্য অস্কার হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর প্রায় ১৫০০ প্রতিযোগী থেকে যাচাই বাছাই করে ১০টি ক্যাটাগরিতে সেরা ১০ জনকে এই পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ মাতৃমৃত্যু শুমারি (২০১০) অনুযায়ী, প্রতি লাখ জীবন্ত সন্তান জন্মদানে ১৯৪ জন মা মৃত্যুবরণ করেন। এর মধ্যে Pre-eclampsia – Eclampsia বা গর্ভাবস্থায় খিঁচুনীজনিত কারণে উল্লেখযোগ্য সংখ্যক মা মারা যান। গর্ভাবস্থায় খিঁচুনীজনিত মৃত্যু, মাতৃ মৃত্যুর দ্বিতীয় উল্লেখযোগ্য কারণ যা খুব অল্প খরচে প্রতিরোধ করা সম্ভব। এই মৃত্যুহার কমাতে বাংলাদেশ সরকার এবং সহযোগী সংস্থাসমূহ বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সে রকমই একটি সমন্বিত প্রচেষ্টা চলছে পপুলেশন কাউন্সিলের উদ্যোগে, যাতে অর্থায়ন করছে USAID। এই প্রোগ্রামটির অন্যতম উদ্ভাবনী চিন্তাশক্তির উৎস হিসেবে নিরলস কাজ করছেন ডাঃ কানিজ সুলতানা। তার ‘Ending Eclampsia’ প্রোগ্রামের অধীনে ঢাকা, কুমিল্লা, টাংগাইল ও ভোলার প্রায় বারোটি উপজেলায় গর্ভবতী মায়েরা জরুরী সেবা পাচ্ছেন। প্রোগ্রামটি Community Intervention Based এবং অল্প খরচে জীবন বাঁচানোর লক্ষে পরিচালিত হচ্ছে।

ডাঃকানিজ সুলতানা এই প্রোগ্রামের পূর্বেও মাতৃস্বাস্থ্য নিয়ে কৃ্তিত্বের সাথে উল্লেখযোগ্য কাজ করেছেন। তিনি জনস্বাস্থ্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন National Institute of Preventive and Social Medicine থেকে। ভবিষ্যতে কমিউনিটি বেসড এবং একাডেমিক্যালি কাজ করার অনেক বড় স্বপ্ন দেখেন।

Dr. Munzur-E-Murshid
POH-Public Health Improvement Initiative in Rajshahi, DASCOH, Rajshahi

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।