শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভিসি নেই বলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেডিকেল কলেজ গুলোর প্রফেশনাল পরীক্ষা ও ফলাফল বন্ধ।

একজন ভিসি নিয়োগ হয়নি, এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল মেডিকেল কলেজের প্রফেশনাল পরীক্ষা বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল।

তিনটা প্রফেশনাল পরীক্ষা শুরু হবার কথা ছিল ২রা মে! আমাদের দেশটা আসলেই অদ্ভুত। আরো অদ্ভূত এর বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার মত ব্যাপার তাদের কাছে কোন গুরুত্ব নাই। একটা ক্লেরিক্যাল কাজের জন্য ভিসি নিয়োগ পর্যন্ত বসে থাকতে হয়।
মেডিকেল কলেজের পরীক্ষার সাথে পাবলিক সার্ভিস ও জড়িত। ৫ম বর্ষের পরীক্ষার্থীরা পাশ করলে তারা ইন্টার্নিশিপ এ যোগদান করে হাসপাতালে কাজ শুরু করবে। একটা মেডিকেলের রেজাল্টকে তারা কি ভেবেছেন? খেলা? তাদের কাছে খেলাই এটা। নইলে কিভাবে তাদের নিজস্ব বিভাগের পরীক্ষার ফল মাসের পর মাস পড়ে থাকে। এক সময় বছরের পর বছর রেজাল্ট হতনা।
এইটা বুঝতে হবে যে সময়মত রেজাল্ট দেয়া না হলে হাসপাতাল সার্ভিসেও শূন্যতা দেখা দেবে। হাসপাতালগুলো চালায়ই ইন্টার্নরা।
বিশ্ববিদ্যালয়ের আসলে কাজটা কি? ভিসি না থাকলে এখানে কি সব কাজ বন্ধ থাকে? সত্য হচ্ছে এইসব ভার্সিটিতে আসলে একাডেমিক কার্যক্রম বলে কিছু নাই, গবেষনাতো দূরের কথা। বিশ্বের ২০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এদের নাম থাকেনা। কেন থাকেনা এবার বুঝা গেল? এতদিনেও ভিসি নিয়োগ হয়না কেন? নিশ্চয় এই পদের জন্য ইঁদুর দৌড় চলছে। ইঁদুর দৌড়ের মাধ্যমে যারা ভিসি হন, তারা বড় জোর বিড়াল হতে পারেন, বাঘ নয়।
আমাদের আকাংক্ষা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার কেন্দ্রবিন্দু হোক, এবং শিক্ষাই হোক তাদের ১ নং প্রায়রিটি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২২তম উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজউদ্দিন ও ১২তম উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হয়েছে গত ১৯ মার্চ।

লিখেছেনঃ ডা. আহমেদ লিংকন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

57 thoughts on “ভিসি নেই বলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেডিকেল কলেজ গুলোর প্রফেশনাল পরীক্ষা ও ফলাফল বন্ধ।”

    1. সপ্তাহ খানেক আগে তো রাষ্ট্রপতি ই দেশে ছিলো না,,,আর রাষ্ট্রপতি ছাড়া ভিসি নিয়োগ হয় না?

    2. Wasif Hossen তারিখের ব্যাপারে আমি নিশ্চিত নই। সপ্তাহ খানেক আগে আমি শুনেছি MIS এর ডিরেক্টর স্যারের কাছে।

    1. সঠিক কারণ জানিনা ভাই, রাবি’র কিছু স্টুডেন্টদের থেকে শুনলাম

  1. রাজশাহী মেডিক্যাল কলেজকেই না,ইউনিভারসিটিতে উন্নিত করছে?
    এবং প্রফেসর মাসুম হাবিব স্যারকে ভিসি হিসাবে নিয়োগ দিছে।
    স্যারত দেশে আাছে।

    1. রাজশাহী , রংপুর , খুলনা বিভাগের সব মেডিক্যাল কলেজগুলো রাবি’র মেডিসিশন ফ্যাকাল্টির আওতাভূক্ত। সামনের দিনে হয়তবা RMU এর আওতাভুক্ত হতে পারে!

  2. এ কথাতো আগে কোনদিন শুনিনি। কোনদিকে এগিয়ে যাচ্ছি বুঝতে পারছিনা!!!!!

  3. মশকরা পাইছে??? রেজাল্ট দেয় না, পরীক্ষা দিয়েছি কতদিন হয়ে গেল। এতদিন টেনশনে কি করে থাকা যায়??
    ভিসির বিচি নাই বলে কি আর কারোর নাই?? তার জন্য কেন পরীক্ষা, রেজাল্ট স্থগিত থাকবে?? স্টুডেন্টদের এই ক্ষতি কিভাবে পোষাবে?
    এমনিতেই মেডিকেল এর পড়ালেখার সিস্টেম টাই অদ্ভূত লাগে আমার কাছে?? তার উপর আবার নতুন অদ্ভূত সব কান্ডকারখানা।
    স্বাস্থ্য মন্ত্রী হাফ ডাক্তার?? SACMO বলা যায়??
    ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাস করে ব্যবসা।
    অদ্ভূত অদ্ভূত সব কান্ড?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।