মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অক্সিজেন ব্যবহারের ও কোভিড-১৯ সম্পর্কিত পরীক্ষার মূল্য নির্ধারণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ৩:৩৭ · ৩ মিনিটে পড়ুন
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অক্সিজেন ব্যবহারের ও কোভিড-১৯ সম্পর্কিত পরীক্ষার মূল্য নির্ধারণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

মহামান্য হাইকোর্টের নির্দেশনাক্রমে এবং মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বেসরকারি হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার সমূহে অক্সিজেন ব্যবহারের (user fee) এবং কোভিড-১৯ সম্পর্কিত পরীক্ষার মূল্য নির্ধারিত করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৮ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা হতে এ সংক্রান্ত মূল্য তালিকা প্রকাশ করা  হয়।

নির্দেশনায় দেখা যায়, একক অক্সিজেন সিলিন্ডার ও মেনিফোল্ড অক্সিজেন সিস্টেমে দৈনিক (প্রতি ২ থেকে ৫ লিটার প্রতি মিনিট হিসাবে) দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। যার প্রস্তাবিত মূল্য ছিল ১১৪ টাকা। প্রতি মিনিট ৬ থেকে ৯ লিটার হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ১২৫ টাকা। বিভিন্ন খরচ ও লাভসহ যার প্রস্তাবিত মূল্য ছিল ১৪১ টাকা। ১০ থেকে ১৫ লিটার হিসাবে প্রতি মিনিট অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ১৫০ টাকা, যার প্রস্তাবিত মূল্য ছিল ১৬৪ টাকা।

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম (জেনারেটর বেইজড) প্রতি ২ থেকে ৫ লিটার প্রতি মিনিট হিসাবে দৈনিক ব্যবহারের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। যার প্রস্তাবিত মূল্য ছিল ১৫০ টাকা। প্রতি মিনিট ৬ থেকে ৯ লিটার হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ৩০০ টাকা। বিভিন্ন খরচ ও লাভসহ যার প্রস্তাবিত মূল্য ছিল ৩২১ টাকা এবং ১০ থেকে ১৫ লিটার প্রতি মিনিট হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ৩৫০ টাকা, যার প্রস্তাবিত মূল্য ছিল ৩৮০ টাকা।

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম (লিকুইড অক্সিজেন ট্যাংক বেইজড) প্রতি ২ থেকে ৫ লিটার হিসাবে প্রতি মিনিটের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। যার প্রস্তাবিত মূল্য ছিল ১৪০ টাকা। প্রতি মিনিট ৬ থেকে ৯ লিটার হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ২৫০ টাকা। বিভিন্ন খরচ ও লাভসহ যার প্রস্তাবিত মূল্য ছিল ২৭১ টাকা। ১০ থেকে ১৫ লিটার প্রতি মিনিট অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ৩০০ টাকা, যার প্রস্তাবিত মূল্য ছিল ৩২৫ টাকা।

এছাড়া, হাইফ্লো নেজাল ক্যানুলাসহ সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ৬০ থেকে ৮০ লিটার প্রতি মিনিট হিসাবে এক জন রোগীর এক দিনের ব্যবহৃত অক্সিজেনের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

এছাড়াও, কোভিড-১৯ সম্পর্কিত প্রয়োজনীয় কিছু পরীক্ষার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মূল্য এবং স্থিরকৃত সর্বোচ্চ মূল্যের তালিকাও প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মূল্য তালিকা হিসেবে CBC( ৪০০-৬০০) টাকা, CRP(৬০০-৯০০) টাকা, LFT(৯৫০-১৬০০)টাকা, S.  Creatinine(৩০০-৬৫০)টাকা, S. Electrolyte(৮৫০-১৪৫০)টাকা, D. Dimer(১১০০-৩২০০)টাকা, S.Ferritin(১০০০-২২০০)টাকা, S.Pro-calcitonin(১৫০০-৪৫০০) টাকা, CT Scan Chest(৫০০০-১৩০০০)টাকা, Analogue Chest x ray(৩০০-৫০০)টাকা এবং Digital Chest x ray এর জন্য (৫০০-৮০০) টাকা নির্ধারণ করা হয়।

স্থিরকৃত সর্বোচ্চ মূল্য হিসাবে CBC এর ক্ষেত্রে ৪০০ টাকা, CRP ৬০০ টাকা, LFT ১০০০ টাকা, S. Creatinine ৪০০ টাকা, S. Electrolyte ১০০০ টাকা, D. Dimer ১৫০০ টাকা, S.Ferritin ১২০০ টাকা, S.Pro- calcitonin ২০০০ টাকা, CT Scan-Chest ৬০০০ টাকা, Analogue Chest x ray ৪০০ টাকা এবং Digital Chest x ray এর জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়।
উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সকল বেসরকারি হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টারে উক্ত মূল্য কার্যকর এবং দৃশ্যমানভাবে টাঙানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।