মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠি

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জানুয়ারি ২০২১, বুধবার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে করোনাভাইরাসের সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণ করায় প্রশংসামূলক চিঠি দিয়েছে (“ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন”) “বিশ্ব স্বাস্থ্য সংস্থা”। যেখানে উল্লেখ করা হয়, এই মহামারী মোকাবেলায় নেতৃত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাকে বিশেষভাবে সাধুবাদ জানানো হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের মতো আসন্ন সময়ে ভ্যাকসিন প্রদানের কর্মসূচিতেও বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করে সার্বিক সহযোগিতা করবার প্রতিশ্রুতিও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি দেয়া এই চিঠিতে সংস্থাটি হতে আরো জানানো হয়, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের তৎপর এবং ফলপ্রসূ পদক্ষেপে জাতিসংঘসহ বিশ্বের নজর কেড়েছে বাংলাদেশ।

গত ১৮ জানুয়ারি, সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি স্বপন এ সম্পর্কিত তথ্য জানান। এসময় তিনি আরো জানান, “আগামী ২৫/২৬ তারিখে ভারতের তৈরি ভ্যাকসিনের প্রথম স্লট পেয়ে যাবে বাংলাদেশ। তবে ভ্যাকসিন শুধু আনলেই হবে না, বরং তা সংরক্ষণের ব্যবস্থায়ও কর্মযজ্ঞ শুরু হয়েছে। ভ্যাকসিন ব্যবস্থাপনায় ন্যাশনাল কমিটি তৈরি করা হয়েছে। উক্ত কমিটিই ভ্যাকসিনের সকল বিষয় নিয়ন্ত্রণ করবেন। প্রথমত, বয়স্কসহ যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এ ভ্যাকসিন দেয়া হবে।”

তিনি আরো জানান, “পৃথিবীর কোনো দেশ ১৮ বছর বয়সের কম বয়সী কাওকে ভ্যাকসিন দিচ্ছে না। তাই সে অনু্যায়ী বাংলাদেশও দেবে না।”

উল্লেখ্য গত ৮ই মার্চ, ২০২০ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ই মার্চ, ২০২০ দেশে করোনায় আক্রান্ত প্রথম মৃত্যু রেকর্ড হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫,২৯,০৩১ জন, করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৭৯৪২ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪,৭৩,৮৫৫ জন। বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে বর্তমানে ৩০তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।