মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিয়োগ বিজ্ঞপ্তি

পিএসসির সদস্য হলেন অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ৭:৩৬ · ১ মিনিটে পড়ুন
পিএসসির সদস্য হলেন অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

আজ ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক আদেশে বলা হয় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা।

সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ডা. কুমার সাহাকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন। সংবিধানের উক্ত অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে কিংবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত কর্মকমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন। তাঁর সঙ্গে আছেন আরও ১২ জন সদস্য। ডা. উত্তমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ জনে। “প্ল্যাটফর্ম অফ মেডিকেল‌ এন্ড ডেন্টাল সোসাইটি” পরিবারের পক্ষ হতে অধ্যাপক ডা. কুমার সাহাকে অভিনন্দন ও শুভকামনা।

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তমের প্রিলির ফলাফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা দ্বিগুণ করে পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় কমিশন। বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪তম…

১৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

পঞ্চগড়ে ১২৬ চিকিৎসকের পদ শূন্য!

শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪ পঞ্চগড় জেলায় একমাত্র আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৭০ টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪৪ জন চিকিৎসক। পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিভিল সার্জন অফিসে ৩জন চিকিৎসক পদায়নের কথা…

৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।