মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্রাণঘাতী করোনার ২য় ঝড় হবে আরো ভয়াবহ, জানালেন এক ব্রিটিশ অধ্যাপক

অংকন বনিকপ্রকাশ: ৩ মে ২০২০, ৩:৫৪ · ২ মিনিটে পড়ুন
প্রাণঘাতী করোনার ২য় ঝড় হবে আরো ভয়াবহ, জানালেন এক ব্রিটিশ অধ্যাপক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ৩ মে, ২০২০

চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে এখন সারাবিশ্বে আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৩ মিলিয়ন ছাড়িয়েছে কয়েকদিন আগেই। এ পর্যন্ত দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি।

তবে করোনা ভাইরাসের ২য় ঝড় আরো ভয়াবহ হবে বলে সর্তক করেছেন ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং ব্রিটিশ সরকারের চিকিৎসাবিষয়ক উপদেষ্টা প্রফেসর ক্রিস হোয়াইটি। সম্প্রতি অনলাইনে লন্ডনের গ্রেসাম কলেজে দেয়া এক বক্তৃতায় কলেজটির পদার্থবিদ্যার প্রফেসর ক্রিস হোয়াইটি এ সতর্কবার্তা দেন।

অধ্যাপক ক্রিস হোয়াইটি বলেন,

“করোনা দ্বিতীয়বার ছড়িয়ে পড়তে শুরু করলে তা প্রথমবারের তুলনায় ‘আরও তীব্র’ হতে পারে এবং শীতকালে এটির সংক্রমণ শুরু হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।”

অধ্যাপক ক্রিস আরো বলেন,

“প্রতিটি দেশই লকডাউন ব্যবস্থা শিথিল করার উপায় খুঁজছে। কিন্তু মহামারীটি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কঠিন-ভারসাম্য রক্ষা আইন চালু করতে হবে।”

ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস তাঁর বক্তৃতায় বলেন,

“এই ভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তি থাকলেও তিনি অন্যদেরকে সংক্রমিত করতে পারেন। এটা নিশ্চিত করা দরকার যে-এই ভাইরাসে আক্রান্ত একজনও নেই। যদি এটা করা সম্ভব না হয়- তাহলে আমরা দ্বিতীয়বার করোনা ভাইরাসের তাণ্ডব প্রত্যক্ষ করতে বাধ্য হবো।”

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের (NIHR) প্রধান ক্রিস আরো যোগ করেন,

“ভাইরাসটি থেকে আমরা সম্পূর্ণরূপে নিরাময় না হতে পারলে প্রথমবারের চেয়ে বেশি অক্রান্ত ও মৃত্যু দেখতে হবে। আর এটা হবে আগের তুলনায় কম সময়ে এবং বেশি বিধ্বংসী আকারে। তবে ভাইরাসটি থেকে মুক্তি লাভের পথ অনেক লম্বা এবং এই রোগ চিরতরে নির্মূল করা প্রযুক্তিগতভাবে অসম্ভব।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।