মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

ঢাকায় বিনামূল্যে নাক কান গলার অস্ত্রোপচার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ মে ২০১৫, ৯:২৪ · ২ মিনিটে পড়ুন
ঢাকায় বিনামূল্যে নাক কান গলার অস্ত্রোপচার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
লেখার আকার

আজ ৩০ মে, ২০১৫ ইং ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের উদ্যোগে বিনামূল্যে নাক কান গলা মাথা ও ঘাড়ে অস্ত্রোপচার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালাটিতে নাক কান গলার বিভিন্ন রোগের অস্ত্রোপচার করা হয়। এটি সরাসরি দেখানো হয় ভিন্ন একটি হলরুমে, সেখানে শিক্ষানবিশ চিকিৎসকরা উপস্থিত থাকেন।

শনিবার সকাল ৮টায় শুরু হওয়া এই কর্মশালায় নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ১০ রোগীর অস্ত্রোপচার করা হয় বিনামূল্যে। এসব রোগীর টনসিল, নাকের হাড় বাঁকা, নাকের পলিপ, এন্ডোস্কপিক সাইনাস সার্জারি, গলার টিউমার/ক্যানসার ইত্যাদি অস্ত্রোপচার করা হয়।

অনুষ্ঠানটির সমন্বয়কারী আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. এম আলমগীর চৌধুরী বলেন, ‘এসব অপারেশন করতে একজন রোগীর ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হতো। কোনো কোনো অস্ত্রোপচারে খরচ এক লাখেরও বেশি । এই অস্ত্রোপচারগুলো আজ এখানে আমরা বিনামূল্যে করছি।’

মো. এম আলমগীর চৌধুরী আরো বলেন, ‘ছাত্রছাত্রী এবং এই বিভাগে যেসব চিকিৎসক কাজ করছেন তাঁদের শেখার জন্য এই নাক কান গলা হেড নেক সার্জারি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। মেডিকেল শিক্ষা দিন দিন বাড়ছে। এ ধরনের সার্জারিগুলো ব্যবহারিকভাবে শেখার জন্য ছাত্রছাত্রীদের অপারেশন থিয়েটারে যেতে হয়। সেখানে হয়তো ২০০ থেকে ৩০০ শিক্ষার্থী দেখছে। এতে পরিপূর্ণভাবে সবাইকে দেখানো যাচ্ছে না। এই কারণে আমরা শিক্ষার্থীদের শেখানোর উদ্দেশ্যে এই লাইভ অস্ত্রোপচারের ব্যবস্থা করেছি। এখানে হলরুম থেকে ক্যামেরার মাধ্যমে বড় স্ক্রিনে শিক্ষার্থীদের অপারেশন থিয়েটারের সব কাজ দেখানো হচ্ছে।’

কর্মশালায় অস্ত্রোপচার করেন দেশের নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক মো. এম আলমগীর চৌধুরী, অধ্যাপক মহিউদ্দিন খান, অধ্যাপক দেওয়ান মাহমুদ হাসান, অধ্যাপক এস এম খোরশেদ মজুমদার, অধ্যাপক খবির উদ্দিন আহমেদ, অধ্যাপক কলিমুল্লাহ, অধ্যাপক মো, আশরাফুল ইসলাম, ডা. আফরোজা সুরাইয়া মজুমদার, ড. কাজী মো. ফারুকী সালেহীন, ড. সজীব সাহা। কর্মশালায় অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন অধ্যাপক নাইমুল হক, ডা. নওশের আলম, ডা. মো. সাজ্জাদ হোসেন, ডা. মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপদেষ্টা মেজর জেনারেল আশরাফুল আব্দুল্লাহ ইউসুফ, অধ্যক্ষ অধ্যাপক ফজলুর রহমান, পরিচালক অধ্যাপক এহতাশামুল হক, অধ্যাপক তাহমিনুর রহমান, অধ্যাপক কে এম এইচ এস সিরাজুল হক, অধ্যাপক মাহতাব উদ্দিন হাসান, অধ্যাপক মো. আব্দুল হান্নান, অধ্যাপক আব্দুল ওহাব খান, অধ্যাপক সেহরীন এম সিদ্দিকা।

কলেজের শিক্ষার্থী, শিক্ষানবিশ চিকিৎসক ছাড়াও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক এবং নাক কান গলা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এই কর্মশালায়।

পরিমার্জনা: বনফুল

ট্যাগ:বিডিনিউজ
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।