শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হল বিশেষ সেবা সপ্তাহ
জাতির জনক এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করে সাত দিন ব্যাপি “বিশেষ সেবা সপ্তাহ-২০১৫”। বঙ্গবন্ধুর আর্দশকে প্রাণে ধারণ করে এবং সকল মানুষের মাঝে সেবাকে পৌছে দেওয়ার প্রয়াস নিয়ে শুরু হয় এই সেবা সপ্তাহ । এই সেবা সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল “শোক পরিণত হোক শক্তি ও সেবায়”।…