মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

ছাত্র সংগঠনের নেতা কর্মীদের থানা হাসপাতাল ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসক লাঞ্ছিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুন ২০১৫, ৩:১৮ · ২ মিনিটে পড়ুন
ছাত্র সংগঠনের নেতা কর্মীদের থানা হাসপাতাল ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসক লাঞ্ছিত
লেখার আকার

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে গত শনিবার ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরও চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকেরা গতকাল মানববন্ধন করেন।
এ ঘটনায় আহত চিকিৎসক বখতিয়ার আল মামুন বাদী হয়ে ২৫ জনকে আসামি করে গতকাল রোববার আগৈলঝাড়া থানায় একটি মামলা করেন। পুলিশ গতকালই এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী শামীম গাজীকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও চিকিৎসক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী মানিক হাওলাদার সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর উপজেলা ছাত্রলীগের কর্মী সজীব হোসেন ও শামীম গাজীসহ ১০-১২ জন বিকেলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সে সময় কর্তব্যরত চিকিৎসক বখতিয়ার আল মামুন রোগীকে দেখে একটি এক্স-রে করতে বলেন। সজীবরা রোগীর এক্স-রে করে নিয়ে আসেন। কিন্তু এক্স-রে প্রতিবেদনে রোগীর পায়ের ভাঙা স্থানটি শনাক্ত হয়নি বলে চিকিৎসক মামুন আবারও বাইরে থেকে একটি ডিজিটাল এক্স-রে করে আনতে বলেন। এতে সজীবরা ক্ষিপ্ত হন। সন্ধ্যায় এ নিয়ে মামুনের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সজীব ও শামীম গাজীর নেতৃত্বে ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালান।
চিকিৎসক বখতিয়ার আল মামুন অভিযোগ করেন, মানিক হাওলাদারের পায়ের আহত স্থান সাধারণ এক্স-রেতে শনাক্ত না হওয়ায় ডিজিটাল এক্স-রে করতে বলা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ওপর হামলা চালান। লাঠিসোঁটা নিয়ে তাঁর দপ্তরের দরজা, জানালা, আসবাবপত্র ও চিকিৎসার যন্ত্রাংশ ভাঙচুর করে। তাঁকে পিটিয়ে জখম করে প্রায় এক ঘণ্টা আটকে রাখে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসক ও কর্মচারীরা তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি করেন।
হামলার অভিযোগ ঠিক নয় দাবি করে ছাত্রলীগের কর্মী সজীব ও শামীম গাজী বলেন, কমিশন নেওয়ার জন্য ওই চিকিৎসক দুবার এক্স-রে করতে বলেন। এ নিয়ে শুধু কথা-কাটাকাটি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম আহম্মেদ বলেন, বিষয়টি স্থানীয় সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশাল সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমানকে জানানো হয়েছে।
থানার ওসি মনিরুল ইসলাম জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তথ্যসূত্র: প্রথম আলো

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।