গত ২১,২২,২৩ শে মে ইস্ট ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ এ অনুষ্ঠিত হয়ে গেলো সন্ধানীর ৩৪ তম বার্ষিক সম্মেলন। যেখানে উপস্থিত হয়ে ছিলো বিভিন্ন মেডিকাল এর সন্ধানী ইউনিটএর প্রায় ২৫০ মেডিকেল স্টুডেন্ট। ২১ মে সকাল দশটায় ডাঃ হাবিবে মিল্লাত স্যার এম পি এর উপস্থিতিতে সম্মেলন এর উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালী শুরু হয়। উক্ত অনুষ্ঠানে মিল্লাত স্যার সন্ধানীয়ানদের দিকনির্দেশনা দেন, সন্ধানীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বলেন ও মরণোত্তর চক্ষু দান এই বিষয়টি আরো এগিয়ে নিতে যেতে সকল সাহায্য সহযোগীতা করার আশ্বাস দেন।
২২ ও ২৩ তারিখ কনফারেন্স এর অধিবেশন চলতে থাকে। ২৩ তারিখ ডাঃ দিপু মনি সমাপনী অনুষ্ঠান এ আসেন, ইস্ট ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল ইউনিট খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে এবং সমাপনী হয় তিন দিনের মিলনমেলার।
লেখা এবং ছবি সংগ্রহঃ রাঈছা বুশরা, এফ ২১, সাধারণ সম্পাদক,”সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট ” ।
One thought on “সন্ধানীর ৩৪ তম বার্ষিক সম্মেলনঃ আলোর পথ যাত্রীরা”
Good job.