মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসক ধর্মঘট বেআইনি ঘোষণায় নারাজ কলকাতা হাইকোর্ট

ওয়েব টিমপ্রকাশ: ১৫ জুন ২০১৯, ৫:৫১ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক ধর্মঘট বেআইনি ঘোষণায় নারাজ কলকাতা হাইকোর্ট
লেখার আকার

প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ এবং বিচারপতি শুভ্র ঘোষের ডিভিশন বেঞ্চ সরকারকে বলেছে ধর্মঘটী চিকিৎসকদের কাজে ফেরানোর জন্য় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে, যাতে রোগীরা যথাযথ পরিষেবা পান।

ডাক্তারদের ধর্মঘট নিয়ে অন্তর্বর্তী আদেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। চিকিৎসক কুণাল সাহা জুনিয়র ডাক্তারদের ধর্মঘটকে বেআইনি ঘোষণা করার জন্য় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। হাইকোর্ট তার পরিপ্রেক্ষিতে মমতা সরকার চিকিৎসকদের উপর হামলার ঘটনায় কী পদক্ষেপ করেছে তা জানতে চেয়েছে। এ ব্য়াপারে ২১ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে সরকারকে।

প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ এবং বিচারপতি শুভ্র ঘোষের ডিভিশন বেঞ্চ সরকারকে বলেছে ধর্মঘটী চিকিৎসকদের কাজে ফেরানোর জন্য় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে, যাতে রোগীরা যথাযথ পরিষেবা পান।

চিকিৎসক এবং মেডিক্য়াল ছাত্রদের আন্দোলন আজ নিয়ে পঞ্চম দিনে পড়ল। তাঁরা এখনও নিরাপত্তার দাবিতে অনড়। এনআরএস মেডিক্য়াল কলেজে এক রোগীর মৃত্য়ুর পর সেখানে চড়াও হয়ে জুনিয়র ডাক্তারদের মারধর করে একদল জনতা। এ ঘটনায় গুরুতর আহত হন পরিবহ মুখোপাধ্য়ায় নামে এক জুনিয়র ডাক্তার।

মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা সত্ত্বেও বিক্ষোভ চালানো হচ্ছে। এদের সকলে জুনিয়র ডাক্তার নয়, এদের মধ্য়ে বহিরাগতরাও রয়েছে। তিনি একই সঙ্গে হুমকি দিয়েছিলেন চার ঘণ্টার মধ্য়ে যারা কাজে যোগ দেবে না, তাদের প্রোফাইল খতিয়ে দেখা হবে।

মমতার হুমকির পরপরই বৃহস্পতিবার থেকে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকরা পদত্য়াগ করতে শুরু করেচেন। বৃহস্পতিবার সাগর দত্ত হাসপাতাল থেকে পদত্য়াগের যে সূচনা হয়েছিল, শুক্রবার তার আকার বেড়ে চলেছে। আরজিকর, উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ থেকে পদত্য়াগের খবর এসেছে।

খবরঃ ইন্ডিয়ান এক্সপ্রেক্স

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।