মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

বিএসএমএমইউ’তে মৌখিক পরীক্ষা সাময়িক স্থগিত, হাইকোর্ট নির্দেষ দিলে বাতিল হবে

ওয়েব টিমপ্রকাশ: ১১ জুন ২০১৯, ৫:১৯ · ২ মিনিটে পড়ুন
বিএসএমএমইউ’তে মৌখিক পরীক্ষা সাময়িক স্থগিত, হাইকোর্ট নির্দেষ দিলে বাতিল হবে
লেখার আকার

বিএসএমএমইউ’তে মৌখিক পরীক্ষা স্থগিত, হাইকোর্ট নির্দেষ দিলে বাতিল হবে

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

হাইকোর্টের নির্দেশ আসলে মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। 

তিনি বলেন, চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিন্ডিকেট সভায় পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরও হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই সময়ে মিছিল মিটিং করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ব্যাঘাত ঘটানো ঠিক নয়। তবে, কোর্টের নির্দেশ আসলে তা ফলো করা হবে।

এর আগে মৌখিক পরীক্ষা বাতিলের দাবিতে সকাল থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার জের ধরে ভিসির অফিস কক্ষ ভাঙচুর করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় ভিসির রুমের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএসএমএমইউ-এর গেট, গেটের ভেতর ও মূল ভবনের ভেতরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘বিএসএমএমইউ-এর ভিসি ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে অনিয়ম করে নিয়োগ দিতে চাচ্ছে। এখন পুলিশ দিয়ে হামলা করে অনিয়ম ঢাকতে চাচ্ছেন।’

তিনি আরো বলেন, আজকে আমাদের সঙ্গে সহকারী চিকিৎসকরা আন্দোলনে একাত্বতা প্রকাশ করেছেন। পুলিশ তাদের উপরও হামলা চালায়। এর মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাই আমরা এ ভিসি চাই না, তার পদত্যাগ চাই।

এদিকে দুপুর ২টা পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসির কক্ষের সামনে থেকে স্লোগান দিতে দিতে সরে যান। এ সময় তারা জানান, চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটা স্থায়ীভাবে স্থগিত করা না হলে আন্দোলন চলবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।