বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লকডাউনে কর্মস্থলে যেতে হয়রানির শিকার চিকিৎসক; অভিযোগ জানিয়ে পেলেন নিষ্পত্তি

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে গত ১৪ এপ্রিল, ২০২১ হতে জারি হয়েছে কঠোর লকডাউন। তাই জরুরী সেবাদানকারী ব্যতীত জনসাধারণের চলাচলের জন্য মুভমেন্ট পাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে নির্দেশনা জারির স্বল্প সময়েই মুভমেন্ট পাস গ্রহণের জন্য বিপুল পরিমাণে আবেদনকারী থাকায় জরুরী প্রয়োজন থাকা সত্ত্বেও যথাসময়ে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেননি অনেকেই। যার ফলশ্রুতিতে দেশের এমন ক্রান্তিকালে সম্মুখসারির অন্যতম যোদ্ধা ও জরুরী সেবাদানকারী হবার পরেও চিকিৎসকদের অনেকেই নিজ কর্মস্থলে সেবা দিতে গিয়ে পথেই শিকার হয়েছেন নানান রকম ভোগান্তির।

সেরকমই এক বিড়ম্বনার শিকার ডা. ইশরাত জাহান গত ১৪ এপ্রিল দেশের চিকিৎসক এবং মেডিকেল, ডেন্টাল শিক্ষার্থীদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম” এর ফেসবুক গ্রুপে তাঁর অভিজ্ঞতা জানিয়ে লিখেন-

“গতকাল সবার মধ্যেই গাড়ি নিয়ে বের হওয়ার ব্যাপার একটু সন্দেহ ছিল। আমরাও যথারীতি উৎকন্ঠার মধ্যে ছিলাম। আমার হাসব্যান্ড স্কয়ার হসপিটালের কোভিড ইউনিটে কর্তব্যরত আছেন। আজকে সকাল ৮টা থেকে তার ডিউটি ছিল। আমাদের বাসায় আমার শশুর কোভিড পজেটিভ হওয়ায় আমার হাসবেন্ড বাসা(মুন্সীগন্জ) থেকে নিজেদের গাড়ি নিয়ে ডিউটিতে যাচ্ছেন বেশ কিছুদিন যাবৎ। গতকাল মুভমেন্ট পাস নিয়ে সিদ্ধান্ত নেয়ার পর বিকাল থেকে রাত পর্যন্ত বারবার চেস্টা করছিলাম আর গ্রুপের পোস্টগুলো দেখছিলাম আাসলে কি করা যায় সে ব্যাপারে। অনেকেই পজেটিভ কথাবার্তা লিখল যে ডাক্তারদের লাগবে না। কিন্তু আজ সকালে আমাদের গাড়ি সাইনবোর্ডের একটু পরে থামায় এবং ৩০০০ টাকা জরিমানা করে। আমার হাসব্যান্ডের সাথে তার কর্মস্থলের আইডি কার্ড ছিল।”

পরবর্তীতে প্ল্যাটফর্ম ফেসবুক গ্রুপে দেয়া উক্ত পোস্টটি দায়িত্বশীলদের নজরে আসায় তাঁরা ব্যক্তিগতভাবে ত্বরিত পদক্ষেপ নেন। পুলিশের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয় এবং তাঁরা বিষয়টি খতিয়ে দেখে একদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। যার ফলস্বরূপ আজ ভুক্তভোগীর গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেয়াসহ জরিমানা মওকুফ করা হয়। অতঃপর এ বিষয়ে নিজের কৃতজ্ঞতা জানিয়ে ডা. ইশরাত প্ল্যাটফর্মের ফেসবুক গ্রুপে লিখেন-

“গতকাল গাড়ি নিয়ে হয়রানির ব্যাপারে পোস্ট করেছিলাম যাতে আর কাউকে রাস্তায় এরকম সমস্যায় না পড়তে হয়। পরবর্তীতে সকলের সহযোগিতায় সমস্যার সমাধান হয়েছে। আজকে সকালে গাড়ির কাগজপত্র ফেরত দেয়া হয়েছে এবং জরিমানা মওকুফ করা হয়েছে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে কেউ যাতে এমন সমস্যার সম্মুখীন না হয় সে ব্যাপারে আমাদের যারা অভিভাবক আছেন তারা একটি স্থায়ী ব্যাবস্থা গ্রহণ করবেন।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।