শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কিভাবে এলো ATLS?

১৭ ফেব্রুয়ারী ১৯৭৬ সাল, James K styner নামে একজন অর্থোপেডিক সার্জন যিনি ক্যালিফোর্নিয়াতে প্রাকটিস করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহন শেষে নিজের পরিবার নিয়ে ক্যালিফোর্নিয়াতে ফিরছিলেন নিজের প্রাইভেট জেটে। সাথে ছিলো তার স্ত্রী ও তিন সন্তান। ছোট প্লেনটা তিনি নিজেই চালাচ্ছিলেন। মেক্সিকোতে রিফুয়েলিং এর পর ক্যানসাস পার হয়ে মাত্র নেব্রাস্কাতে ঢুকেছেন । ভারী মেঘের সাথে যুদ্ধ করে করে একসময় তার বিমান দূর্ঘটনায় পতিত হলো। ১৬৮ কিঃমিঃ বেগে তার বিমান জঙ্গলে ক্র‍্যাশ করলো। তার স্ত্রী ঘটনাস্থলেই মারা গেলেন। তার তিন সন্তান অচেতন ছিলো মাথায় আঘাত নিয়ে আর স্টাইনারের নিজের বুকের পাজরের হাড় ভেঙ্গে গিয়েছিলো। সেই অবস্থায়ই তিনি জঙ্গলের পাশের রাস্তায় এসে একটা গাড়ি থামান, এবং গাড়ির আরোহীর সাহায্যে সবাই নিকটবর্তী হাঁসপাতালে গিয়ে পৌছান।

বাংলাদেশের মত ২৪ ঘণ্টা খোলা থাকেনা সেখানকার সব হাসপাতাল। কারন তাদের ছুটি আছে পরিবার আছে। বন্ধু বান্ধব আছে। যাদের বিয়েতে প্রাইভেট জেট নিয়ে বেড়াতে যান তারা।

যাই হোক, বন্ধ হাসপাতালের সবাইকে জড় করতে একটু বেগ পেতে হলো তাকে। সেখানে গিয়ে তিনি দেখলেন সেখানকার চিকিৎসকদের খুব অল্প জ্ঞানই আছে কিভাবে সিরিয়াস ট্রমা ম্যানেজ করতে হয়। বিশেষ করে তার বড় ছেলের cervical spine injury ম্যানেজ করতে চিকিৎসক তেমন কিছুই করলেন না। অথছ সেটা একটা প্রায়োরিটি ইস্যু। তিনি তখন তার পার্টনার ব্রুস মিলারকে ফোন করলেন । ব্রুস মিলার যত তাড়াতাড়ি সম্ভব একটা হেলিকপ্টারে তাদের ঐ হাসপাতাল থেকে স্থানান্তর করলেন।
সুস্থ হয়ে উঠার পরেই তিনি তৈরী করলেন এমন একটা সিস্টেম/ প্রটোকল যাতে খুব সীমিত রিসোর্স এর মধ্যে থেকেও serious trauma ম্যানেজ করা যাবে। তিনি বললেন,

When I can provide better care in the field with limited resources than my children and I received at the primary facility, there is something wrong with the system and system has to be changed.

তিনি তৈরী করলেন একটা তিন স্টেজের প্রটোকল যেটার মাধ্যমে কিভাবে একজন দূর্ঘটনায় পতিত লোককে সময়োপযোগী চিকিৎসা দেয়া যায় সেটা লিপিবদ্ধ আছে। এটার নাম দেয়া হলো – ATLS ( Advaced Trauma Life Support) .

তিনটা স্টেজের মধ্যে প্রথমেই করা হয় primary Survey যেখানে আহত ব্যাক্তির সকল vital signs assess করে সাথে সাথেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
দ্বিতীয় ধাপে মাথা থেকে পা পর্যন্ত খুব ভালোভাবে পরীক্ষা অন্যান্য কোন আঘাত আছে কিনা দেখা যাকে বলা হয় secondary survey
তৃতীয় ধাপে আঘাতের উপর ভিত্তি করে বিশেষজ্ঞের কেয়ার। যাকে বলা হচ্ছে Definitive care.
ATLS এর প্রবক্তা নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে যে সিস্টেম চালু করে গেছেন তা চলছে এখন পৃথীবীর অধিকাংশ দেশে। যা বাচাচ্ছে অনেক মানুষের জীবন।

লিখেছেনঃ
ডাঃ শুভ প্রসাদ
মেডিকেল অফিসার, নিটোর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।