মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে শুরু হলো হাবিব আনসারী ফুটবল টুর্নামেন্ট

ওয়েব টিমপ্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ২:৫০ · ১ মিনিটে পড়ুন
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে শুরু হলো হাবিব আনসারী ফুটবল টুর্নামেন্ট
লেখার আকার

সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী হাবিবুর রহমান আনসারি স্মরণে শুরু হলো ‘প্রয়াত হাবিব আনসারি স্মৃতি ইন্টার এমবিবিএস ফুটবল টুর্নামেন্ট-২০১৮’।

এ আয়োজনের টাইটেল স্পন্সর ‘জিএসভিএমসি এলামনাই এসোসিয়েশান’।

আজ (০৯ অক্টোবর) মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভিন বানু। বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম ।

জাতীয় সঙ্গীত ও হাবিব আনসারির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতে হাবিব আনসারির নামে টুর্নামেন্টের নামকরণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য দেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.ফরিদা আদিব খানম। তিনি আরো বলেন, “নিয়মিত রুটিনমাফিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলারও প্রয়োজন রয়েছে। এমন আয়োজনের মাধ্যমে সিনিয়র-জুনিয়রদের মধ্যে সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও গভীর হবে।”

পরবর্তীতে টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করে বক্তব্য দেন অতিথিরা। এবারের টুর্নামেন্টে এমবিবিএস মোট সাতটি ব্যাচ অংশ নিচ্ছে। আয়োজকের দায়িত্বে আছে ২১তম ব্যাচ।

উল্লেখ্য যে, ১৯তম ব্যাচের হাবিবুর রহমান আনসারি ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।