বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শের ই বাংলা মেডিকেল কলেজে আনন্দঘন পরিবেশে ৩ দিন ব্যাপি সূবর্ণ জয়ন্তী উৎসব পালন

“আবার আসিব ফিরে কীর্তনখোলার তীরে
হয়তো বা যুবক নয় বয়ো:জেষ্ঠ বা বৃদ্ধের বেশে”

মানুষই একমাত্র আবেগপ্রবন প্রানী।তাকে আবেগতাড়িত করে তার ফেলে আসা স্মৃতি।
সময়ের বহমানয়তায় হারিয়ে যায় সব কিছু।ঠিক নতুন তৈরী করা ইমারতটাও এক সময় জীর্ন শীর্ন হয়ে যায়।আজকে জন্ম নেয়া বাচ্চাটাও এক সময় বার্ধক্যে আক্রান্ত হবে।

নিত্য পরিবর্তনীয় এই বিশ্বব্রমান্ডে তারপর ও কিছু অপরিবর্তনীয় অতীত থেকে যায় যাকে আমরা স্মৃতি বলি।
সুুখস্মৃতিগুলো তৈরী হয় মানুষের কাটানো মধুর কিছু সময় নিয়ে।আর এরকম সুখস্মৃতি বেশির ভাগই থাকে শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে।কারন এখানেই তার হৃদয়ে একটা গুপ্ত শক্তি স্থপিত হয় যেই শক্তি বলে সে বাকি জীবন সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের কঠিন সময়গুলোকে পার করতে পারে অনায়াসে।

আর এই স্মৃতিপটে ভেসে থাকা কিছু সময়ের জন্ম দেয়ায় শেবাচিমের জুড়ি নেই।শেবাচিমের আলো বাতাস, মাঠ, পুকুর যেন এক নিপুন মুগ্ধতার সৃষ্টি করে।হাটি হাটি পা পা করে ৫০ বছর অতিবাহিত করলো এই প্রানের শেবাচিম। এক এক বছর অতিবাহিত হচ্ছে আর শেবাচিম নামক যৌথ পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে। মায়ের মতো পরম মমতায় প্রতিটা সদস্যকে আগলে রাখছে আবেগের এই শেবাচিম।

গত ৭,৮,৯ অক্টোবর ৩ দিন ব্যাপী “সেবাব্রতে ধ্বনিত হোক জীবনের জয়গান”এই মূলমন্ত্রে শের-ই-বাংলা মেডিকেল কলেজ,বরিশালের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বৈচিত্রময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি কে অলঙ্কৃত করার জন্য উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
৭ অক্টোবর অনুষ্ঠানের প্রথম দিন রেজিস্ট্রেশন কিট বিতরনের মধ্য দিয়ে দক্ষিনবঙ্গের সবচেয়ে জমকালো অনুষ্ঠানের শুরু হয়।এরপর সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজ বিতরন করা হয়।

দুপুরে এক চমৎকার বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয় কলেজ গ্যালারীতে।এরপর খেলাধূলা ও চা চক্রের পর সন্ধ্যায় জুয়েল আইচের জাদু ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিমোহিত হয় প্রত্যেকটি এসবিএমসিয়ান।

৮ অক্টোবর উৎসবমুখর পরিবেশে র্যালিতে অংশগ্রহনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর নবনির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন,স্মৃতিচারন ও বৈজ্ঞানিক অধিবেশনের মধ্য দিয়ে দিনের প্রথম ভাগের কার্যক্রম শেষ হয়। স্মৃতিচারন করতে গিয়ে অনেকেই আবেগআপ্লুত হয়ে পড়েন।

মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবর্নজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করায় অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পেলো।এ সময় উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বি এম এ এর নেতৃবৃন্দ।অনুষ্ঠানের এ অংশটুকু একযোগে সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে।

এর পর সন্ধ্যায় মন্চ মাতালেন কুমার বিশ্বজিৎ ও প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানের শেষ দিন স্মৃতিচারন ও বৈজ্ঞানিক অধিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ১ম পর্বের কার্যক্রম।এরপর সন্ধ্যায় ছাত্রছাত্রীদের পরিবেশনায় ও ব্যান্ড সংগীতের অন্যতম দুই ব্যান্ড এসেজ ও আর্টসেলের উপস্থিতিতে অনুষ্ঠানটি পূর্নতা পায়।
অনুষ্ঠানটির প্রতিটি দিন ই বিভিন্ন গেম শো অনুষ্ঠানকে আনন্দঘন করে রাখে।

প্ল্যাটফর্ম নিউজ ডেস্ক/ফিচার রাইটার,
নাহিদ নিয়াজ
৪৮ তম ব্যাচ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।