শেবাচিমে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশালে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, "অতি উদ্বেগের সহিত লক্ষণীয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ/মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে একটি মতবিনিময় সভা ও অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে এডভোকেট…