মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

বরিশালে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, লিফটের নিচ থেকে লাশ উদ্ধার

Rapid Newsপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১:১৮ · ১ মিনিটে পড়ুন
বরিশালে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, লিফটের নিচ থেকে লাশ উদ্ধার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

আজ (২৮ এপ্রিল) সকালে বরিশালের মমতা স্পেশালাইজড হসপিটাল এর লিফটের নিচ থেকে একজন চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. একে আজাদ সজল।

বিভিন্ন সূত্র হতে জানা যায়, ডা. আজাদ গতকাল সন্ধ্যা হতেই নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় ইফতারের সময় বাসায় না গেলে এবং ফোনে তাকে না পাওয়ায় তার স্ত্রী মমতা হাসপাতালে ফোন দিলে কর্তৃপক্ষ খোঁজ নেয়া শুরু করে এবং পুলিশকে জানায়। হাসপাতালটির পরিচালক ডা. মানিক পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা বিভিন্ন জায়গায় তন্নতন্ন করে তাকে খুঁজতে থাকে। যার পরিপ্রেক্ষীতে শেষ পর্যন্ত আজ তাকে হাসপাতালটির লিফটের নিচ হতে উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানায়নি এখনো পুলিস। ধারনা করা হচ্ছে, লিফটের গোলযোগের কারণে লিফট আসার আগেই দরজা খুলে যাবার কারণে হয়তোবা এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি পতিত হয়েছেন। তবে পোস্টমর্টেম করলেই মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে। উনার এই মর্মান্তিক মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার শোকাহত এবং মৃতের আত্মার মাগফিরাত কামনা করছে। তার এই অনাকাঙ্খিত মৃত্যু চিকিৎসক সমাজের জন্যে একটি বিশাল শোক হয়ে দাঁড়িয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।