বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শের ই বাংলা মেডিকেল কলেজের সুবর্নজয়ন্তী উপলক্ষে শর্টফিল্ম “ডেমোম্যান”

মেডিকেল স্টুডেন্ট মানে সারাদিন শুধু মোটা মোটা বইয়ে নিজেকে নিমজ্জিত করে রাখবে,প্রতিদিন আইটেমের সাগরে হাবুডুবু খাবে,উঠতে বসতে সব সময় পড়াশুনায় নিজেকে ব্যস্ত রাখবে এমনটা নয়।এসবের পাশাপাশি আলাদা একটা জগৎ আছে।সেই জগৎটা বিনোদনের জগত আনন্দের জগৎ। আর সেই জগতে মেডিকেল স্টুডেন্টরাও অবাধ বিচরন করে।

মেডিকেল পড়াশুনায় যে শব্দটি ওৎপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে ডেমো। ডেমো দেয়া নেয়ার মাধ্যমে কোন বিষয় সহজভাবে আত্মস্ত করা যায়।

গত ৬ অক্টোবর শের ই বাংলা মেডিকেল কলেজের সুবর্নজয়ন্তী উপলক্ষে এমবিবিএস ৪৮ ব্যাচ ও বিডিএস ৬ ব্যাচের নিজস্ব টিম ডে ড্রিমার্স স্কোয়াডের প্রযোজনায় শর্টফিল্ম “ডেমোম্যান” মুক্তি পায়। শর্টফিল্মটির ট্রেইলার রিলিজ হওয়ার সাথে সাথেই ক্যাম্পাসের সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে । “ডেমোম্যান” মুক্তি পাওয়ার দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে আলোড়ন তুলতে সক্ষম হয়েছে।প্রশংসায় ভাসছে কুশীলবরা।

শর্টফিল্মটিতে অভিনয় করেছেন গালিব,মমিন,জিসান,অভিজিৎ,রিয়াদ,নাইয়ুম,রাফি,তানভীন ও নুহাশ।এছাড়াও অতিথী শিল্পী হিসাবে রয়েছেন নাইম,আসাদ,স্বার্থক,সিফাত,প্রিয়া,তামান্না,রুপসা,সাদিয়া,মুবাশ্বারা,রিদিতা,সুমা ও শাহরিয়ার।
পরিচালনা করেছেন ফেরদৌস ও রাফি।

শর্টফিল্মটির রচিয়িতা আব্দুল্লাহ আল মামুন রিয়াদ ইডিটিং এ ও অসামান্য পারদর্শীতা দেখিয়েছেন।চিত্রগ্রহনে ছিলেন সাকিবুর সিফাত ও জিসান।

শর্টফিল্মটির শুটিং করা হয়েছে এসবিএমসি ক্যাম্পাস ও রাহাত আনোয়ার হাসপাতালে।

ছোটবেলায় ফ্যান্টাসি জগতে বাস করা একটি ছেলে মেডিকেল কলেজে আসার পরে তার ফ্যান্টাসিগুলো কি বাস্তবতায় পরিনত করতে পারে কিনা তা জানতে হলে শর্টফিল্মটি দেখতে হবে।

ডে ড্রিমার্স স্কোয়াডের এটাই প্রথম শর্টফিল্ম।সকলের প্রচেষ্টা ছিলো চোখে পড়ার মতো।এ ব্যাপারে ৪৮তম ব্যাচের নাইম বলেন”কোন এক্সপেরিয়েন্স ছাড়াই প্রথম শর্টফিল্ম হিসেবে এটাই বেস্ট।”তিনি ডে ড্রিমার্স স্কোয়াডের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

৪৮ তম ব্যাচের মাহিন আমাদের জানান যে”শর্টফিল্মটির ব্যাকগ্রাউন্ড মিউজিক চমৎকার।সব মিলিয়ে শর্টফিল্মটি দারুন হয়েছে।”
৪৫তম ব্যাচের ডালিম বলেন”জুনিয়রদের শর্টফিল্মটি অসাধারন হয়েছে।এদের নিয়ে আমি আশাবাদী”
৪৮তম ব্যাচের আসাদ ও সাকিব জানান যে শর্টফিল্মটি তাদের মুগ্ধ করেছে।
এ ব্যাপারে স্ক্রিপ্ট রাইটার ও পরিচালক ফেরদৌস বলেন”প্রথম শর্টফিল্ম হিসেবে অনেক ভুলভ্রান্তিই থাকতে পারে কিন্তু আমাদের প্রতিটা সদস্য তাদের সর্বচ্চো শ্রম দিয়েছে।” তিনি পরবর্তী নাটকটি আরো সুন্দর করার অভিপ্রয়াস ব্যক্ত করেন।এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অন্য পরিচালক রাফি বলেন”আমাদের এই কাজ টা শুধু মাত্র একটা ডিএসলার দিয়ে শুরু করেছিলাম।কিন্তু শুধু মাত্র ইচ্ছাশক্তি নয় একটা ভালো ভিডিও বানানোর জন্য মাইক্রফোন,ট্রাইপড,স্টাবিলাইজার ইত্যাদি টুলস দরকার যা আমাদের মতো ছাত্রদের জন্য ব্যয়সাপেক্ষ।স্পনসর পেলে ভালো হতো।”

শর্টফিল্মটি ৩ সপ্তাহে ইউটিউবে ভিউ হয়েছে প্রায় ৩০০০ বার।

সমস্ত নিজস্ব অর্থায়নে ডে ড্রিমার্স স্কোয়াড তাদের কার্জক্রম পরিচালনা করছে।বর্তমানে তারা আর একটি নাটকের কাজ হাতে নিয়েছেন।

https://youtu.be/ZiQb7gjJqa8

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।