বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৫৮ বছরে পদার্পন করলো ঢাকা ডেন্টাল কলেজ

ঢাকা ডেন্টাল কলেজ

১৯৬১ সনে তদানিন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক গভর্নরের জরুরি নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের তৎকালীন অ্যাডমিনিস্ট্রেটর কর্ণেল এম এম হক সাহেব ঢাকা মেডিকেল কলেজে সর্বপ্রথম বিডিএস কোর্স চালু করেন। ডেন্টাল কলেজ প্রতিষ্ঠায় তার প্রত্যক্ষ ভূমিকা ও অবদানের জন্য তাকেই এ কলেজের প্রতিষ্ঠাতা বলা হয়। ১৯৬১ সালের আগস্ট মাসে শুধুমাত্র ৬ জন ছাত্র নিয়ে ঢাকা মেডিকেল কলেজে সর্বপ্রথম যখন বিডিএস কোর্স চালু হয়, তখন এই প্রতিষ্ঠান ছাড়া এর নিজস্ব কোন স্থান বা রুম, কর্মচারী, ডাক্তার, শিক্ষক, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি কিছুই ছিল না।

শিক্ষার্থীদের জন্য এনাটমী বিভাগের নিচতলার লাশ কাটা ঘরের সামনে ছোট একটি রুম দেওয়া হয়। এ কক্ষটিই ডেন্টাল কলেজের জন্য সাময়িক বরাদ্দকৃত প্রথম রুম বলে ইহাকে আধুনিক ঢাকা ডেন্টাল কলেজের আঁতুড়ঘর বলা হয়।

১৯৬১ সনের ১৫ সেপ্টেম্বর শুক্রবার, একটি ফিজিওলজি ক্লাস দিয়ে ডেন্টাল কলেজে ছাত্রদের শিক্ষাজীবন শুরু হয়। মরহুম ডাঃ আইয়ুব আলী স্যার ঐ ক্লাসটি নিয়েছিলেন। ঐ সালের সেপ্টেম্বর মাসে শ্রদ্ধেয় অধ্যাপক ডাঃ আবু হায়দার সাজেদুর রহমান সাহেব(যিনি মাস্তানা স্যার বলেই বেশি পরিচিত) লাহোর থেকে বিডিএস করে এসেই এ কলেজে যোগ দেন এবং ডেন্টাল কেমিস্ট্রি পড়়াতে শুরু করেন।

এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের আউটডোরের ৩য় তলায় বছরে ২০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করার ব্যবস্থা রেখে ঢাকা ডেন্টাল কলেজের বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে যায়। ২০ অক্টোবর ১৯৬২ সালে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক মোঃ আসিরুদ্দিন স্যারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ডেন্টাল কলেজের অনারারী অধ্যক্ষ নিযুক্ত করা হয়। এর আগে মেডিকেল কলেজের অধ্যক্ষ বা প্রধানগণ ডেন্টাল কলেজের দেখাশুনা করতেন।

৩য় ব্যাচ অবধি এ কলেজে কোন ছাত্রীশূন্য ছিল। ৪র্থ
(ডি-৪) ব্যাচে প্রথম ২জন ছাত্রী ভর্তি হন। তারা হলেন অধ্যাপিকা ডাঃ আজিজা বেগম ও ডাঃ হাসমত আরা।
৪র্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে প্রথম এসেছিলেন সানাউল্লাহ মিয়া। প্রথমদিকে নিযুক্ত হওয়া দুইজন টেকনিশিয়ান হলেন, জনাব মোঃ ফজলুল হক ও মরহুম বশিরউদ্দিন।

ফেব্রুয়ারি ১৯৬৬ সালে এ কলেজের প্রথম ডাক্তার ব্যাচ ডি-০১ বের হয়।
৪ এপ্রিল,১৯৬৪ সালে ঐ সময়ের ছাত্র অধ্যাপক ডাঃ ইমাদুল হক এর ডিজাইন করা ঢাকা ডেন্টাল কলেজের মনোগ্রামটি অফিশিয়ালি অনুমোদিত হয়।

পরবর্তী সময়ে কয়েক দফায় ছাত্রছাত্রীদের আসন সংখ্যা বাড়ানো হয়। ক্রমবর্ধমান এ প্রতিষ্ঠানে স্থান সংকুলান না হওয়ায় এবং নিজস্ব জায়গায় ছাত্র-ছাত্রীদের নিজস্ব হোস্টেল, স্টাফ কোয়ার্টার ইত্যাদিসহ পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেয়।
এসবের পরিপ্রেক্ষিতে দেশে একটি স্বয়ংসম্পূর্ণ ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ঢাকার মিরপুরে ৫ একর জমি বরাদ্দ করে এবং “ওপেক” এর আর্থিক সহায়তায় প্রথম পর্বে কলেজ ও প্রশাসনিক ভবন, ছাত্রী নিবাস ও কয়েকটি কোয়ার্টার নির্মাণের সিদ্ধান্ত হয়। ১২ কোটি টাকার এ প্রজেক্টটি ১৯৮৭-৮৮ অর্থ বছরে গৃহীত হয়। এ প্রজেক্টের ডাইরেক্টর হিসেবে তখনকার অধ্যক্ষ ডাক্তার আশরাফ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিযুক্ত করা হয়।
১৯৯৪সালে ঐ প্রজেক্টের কাজ শেষ হয় এবং ৬ই এপ্রিল নতুন কলেজটির উদ্বোধন করা হয়।

সংক্ষিপ্ত ও সংশোধিত
অধ্যাপক ডাঃ মোঃ ইমাদুল হক
(Humans of DDC থেকে সংগৃহীত)

প্ল্যাটফর্ম ফিচারঃ
শেখ লুৎফর রহমান তুষার
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।