মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

ডায়াবেটিক রোগীর পায়ের ক্ষত ও কর্ড ব্লাড

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ৯:০৮ · ৪ মিনিটে পড়ুন
ডায়াবেটিক রোগীর পায়ের ক্ষত ও কর্ড ব্লাড
লেখার আকার

আকলিমা খাতুন (ছদ্মনাম) , ষাটোর্ধ্ব নারী। বহুদিন যাবৎ বহুমূত্র ( ডায়াবেটিস) রোগে ভুগছেন। রোগ যে কখনো ছেড়ে যাবে না, এই ধারণা তাঁর ছিল না। তিনি ভাবতেন যে ওষুধ পড়লেই রোগ বালাই শেষ! এক ধরনের অস্থিরতা কাজ করে। এই ওষুধ, ঐ ওষুধ, এই ডাক্তার, ওই ডাক্তার করতে করতে হতাশ। শেষে ভেষজ চিকিৎসা নেয়া শুরু করলেন। এলোপ্যাথি বাদ। কারণ, কাজ হয় না, রোগ সারে না।

এখন বেশ ভালো আছেন। নিয়ম করে খাবার, ওষুধ ইত্যাদির বালাই নেই। যেমন খুশি খাওয়া যাবে। দুই টোটকা পড়লেই ডায়াবেটিস বাপ বাপ করে পালাবে!

ঘটনা ঘটলো উল্টো। সবই ঠিক ছিল, সুগার চেক করা হয় না বেশ কিছু দিন। একদিন পায়ে কী যেন ফুটলো। খালি পায়ে কত হেঁটেছেন! এখন বুড়ো বয়সে জুতা স্যান্ডেল ভাল্লাগে না। দুই দিন পর, সেই ফুটো ক্ষত হয়ে দেখা দিলো। এর মাঝে ছিল দাওয়াত। ক্ষত ঢাকতে জুতা পরে গিয়েছিলেন। সারাদিন বেড়ানো শেষে ঘরে ফিরে দেখেন ক্ষতের অবস্থা ভয়াবহ । পুঁজ হয়ে গেছে। কী মনে করে সুগার চেক করলেন। অনেক বাড়তি। চিকিৎসক এর শরণাপন্ন হলেন।
দেখেশুনে চিকিৎসক যা জানালেন তাতে আঁতকে উঠার কথা। আর একটু দেরি হলেই পায়ের আংগুল সহ কিছু অংশ কেটে ফেলে দিতে হতো। Diabetic foot ulcer হয়েছে। এখনো কিছু বিকল্প আছে। PRP দিয়ে চিকিৎসা তার অন্যতম। ডাক্তার সাহেব তাঁকে যা বললেন –

Skin বা ত্বক হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ, শরীরের ওজনের প্রায় ১০% skin mass দিয়ে তৈরি যা পুরো শরীরকে ঢেকে রাখে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করে। আর তা হলো শরীরের প্রতিরক্ষা। নিজ থেকে ক্ষয়পূরণ এবং নতুন ভাবে তৈরি হবার ক্ষমতার কারণে এটি বাইরের নানা ঘাত প্রতিঘাত থেকে শরীর কে রক্ষা করে। এর স্বাভাবিক যে গঠন তার ব্যত্যয় ঘটলেই একে বলা হয় wound বা ক্ষত। এই ক্ষত নানান কারণে হতে পারে। স্বাভাবিকভাবে ছোট খাটো ক্ষত নিজে নিজেই সেরে ওঠে। জীবাণু সংক্রমণ হলে ছোট ক্ষতও সেরে উঠতে চায় না, দিন দিন খারাপ হতে থাকে। কিছু অসংক্রামক রোগ, যেমন ডায়াবেটিস, ক্ষত সারিয়ে তোলার এই সক্ষমতাকে বাধা দেয়। তখন আর ক্ষত সারে না।

wound repair অনেকগুলি জিনিসের সমষ্টি, যার মাঝে রয়েছে নানা ধরনের সেল এর মাঝে সামঞ্জস্য স্থাপন( growth factor, cytokines,chemokines) . এসবের ঘাটতির কারনে wound healing অনেক সময়ে সম্পন্ন হয়না, ফলে সৃষ্টি হয় দুর্ভোগ।
তেমনই একটি অবস্থা হল Diabetic Foot ulcer – ডায়াবেটিক রোগীর পায়ের ক্ষত রোগ। অনিয়ন্ত্রিত জীবন যাপন, সঠিক পরিচর্যার অভাব, সুগার নিয়ন্ত্রণে না রাখা সহ নানা কারণে এর সৃষ্টি। পৃথিবী জুড়েই এই রোগে অনেকেই আক্রান্ত হয় এবং প্রচুর অর্থের দরকার হয়ে পড়ে এই চিকিৎসায়। অনেক সময় অবস্থা এতই খারাপ থাকে যে অঙ্গহানি পর্যন্ত হতে পারে।

এ ধরণের রোগের চিকিৎসায় নানারকম পদ্ধতি আছে। ধাপে ধাপে চিকিৎসা নেয়ার প্রয়োজন হতে পারে। একটি অন্যতম চিকিৎসা পদ্ধতি হলো PRP (Platelet Rich Plasma) দিয়ে ক্ষত সারিয়ে তোলা। এর অনন্য উপাদান ক্ষত সারিয়ে তুলতে বিশেষ সহায়ক।
রক্তের Platelet এর মাঝে রয়েছে alpha granules যা থেকে নিঃসৃত হয় Platelet derived growth factor(PDWF), Epidermal growth factor(EDWF), Insulin like growth factor(ILGF), Keratinocyte growth factor(FGF),Fibroblast growth factor(FGF),Vascular endothelial growth factor(VEGF) সহ ইত্যাদি। এসব কারণে Platelet Rich Plasma(PRP) দিয়ে এই রোগের চিকিৎসা বিশ্বে সমাদৃত।
এই PRP কিভাবে পাওয়া যায়? একটি উপায় হল রুগীর নিজের শরীরের রক্ত নিয়ে সেখান থেকে PRP তৈরি করা। আরেকটি উপায় হল আরেকজনের কাছ থেকে রক্ত নিয়ে। অনেক সময়ে রুগীর রক্তশূন্যতা থাকে বিধায় রুগীর রক্ত দিয়ে গুণগত মান সম্পন্ন PRP তৈরি সম্ভব হয়না। অনেক সময় রক্ত দান করার মতো ডোনার পাওয়া যায় না।

এসব ক্ষেত্রে বিকল্প হতে পারে Cord Blood Platelet Gel। বাচ্চা জন্মের পর নাড়ি কেটে নাড়ি ও গর্ভফুল ফেলে দেয়া হয় – অনেকটা বর্জ্যের মতো। অথচ এই নাড়ি থেকেই রক্ত সংগ্রহ করে তা সংরক্ষণ করে পরে ব্যবহার করা সম্ভব। এটিই cord blood। এ ধরনের ক্ষত চিকিৎসায় যেসব উপাদান প্রয়োজন, cord blood এ সেসব উপাদানের পরিমাণ অনেক এবং উচ্চ মান সম্পন্ন। এই Cord Blood সঠিক উপায়ে সংগ্রহ করে তা থেকে cord blood platelet gel তৈরি করা গেলে অনেক সময়ে ঘরে বসেই এটি ব্যবহার করার সুযোগ রয়েছে। গতানুগতিক চিকিৎসার চেয়ে এই পদ্ধতিতে চিকিৎসায় সময় এবং খরচ কম।

রোগীর সচেতনতা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, উপযুক্ত চিকিৎসা, cord blood bank গড়ে তোলা ইত্যাদি ব্যাপারে মনোযোগ দেয়া গেলে বহু রোগী এ থেকে উপকৃত হবেন।

ডা. আশরাফুল হক
ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।