মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
জন সচেতনতা

সফলতার গল্পঃ ঢাকা শিশু হাসপাতালে প্রথমবারের মত ক্লোয়াকাল এনোমেলী অপারেশন

ওয়েব টিমপ্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪২ · ২ মিনিটে পড়ুন
সফলতার গল্পঃ ঢাকা শিশু হাসপাতালে প্রথমবারের মত ক্লোয়াকাল এনোমেলী অপারেশন
লেখার আকার

ক্লোয়াকাল এনোমালী ( cloacal anomaly) মেয়ে বাচ্চাদের হওয়া এমন একটা রোগ যেখানে মেয়েদের মাসিক, পায়খানা এবং পেশাবের ৩ টি আলাদা রাস্তার পরিবর্তে একটি মাত্র রাস্তা থাকে। অর্থাৎ পেশাব পায়খানা এবং মাসিক একটি রাস্তা দিয়ে হয়। মানে হচ্ছে পেটের ভিতরে জরায়ু, মুত্র থলি এবং পায়খানার নাড়ি একত্রিত হয়ে থাকে। এই ধরনের রোগীদের চিকিৎসা ধাপে ধাপে হয়।

প্রথম ধাপে বাচ্চার পেটের উপর একটা বিকল্প পায়খানার রাস্তা বা colostomy করা হয়। ২ য় অপারেশন অত্যন্ত জটিল। ২য় অপারেশন সাধারনত ২ ভাবে হয়। যাদের জন্মগত ভাবে জরায়ু এবং যোনিপথ তৈরি থাকে (৭০% রোগী), তাদের ক্ষেত্রে শুধু রাস্তা তিনটা আলাদা করে যোনিপথ সামনে স্বাভাবিক জয়গায় নিয়ে আসা হয়, অপেক্ষাকৃত সহজ কাজ। ঝামেলা বাকী
৩০ % রোগীর যাদের জন্মগতভাবে জরায়ু এবং যোনিপথ তৈরি হয়না ( vaginal agenesis)। এই বাচ্চাগুলার যোনিপথ না থাকায় আমাদের দেশে এদের খুব কার্যকারী কোনো চিকিৎসা হতোনা অথচ বাইরের দেশে বৃহদান্ত্র দিয়ে যোনিপথ তৈরী করে এইসব বাচ্চাদের ( যে ৩০% এর জন্মগত ভাবে যোনিপথ তৈরী হয়নি) ৭০% স্বাভাবিক জীবন যাপন করে এমন কি বাচ্চাও নিতে পারে।

বৃহদান্ত্র দিয়ে জরায়ু তৈরীর এই অপারেশন আমাদের শিশু হাসপাতালে ইতিপুর্বে হতোনা। উপরের ছবির বাচ্চাটা ক্লোয়াকাল এনোমালী রোগে আক্রান্ত, সাথে ওর যোনিপথ এবং পায়খানার রাস্তা জন্মগত ভাবে তৈরী ছিলনা। গত ৩-২-১৯ তারিখ ঢাকা শিশু হাসপাতালে ওর অপারেশন করি। শিশু হাসপাতালে প্রথম বারের মতো বৃহদান্ত্র দিয়ে ওর যোনিপথ তৈরী করি, সাথে পেশাব এবং পায়খানার রাস্তাও আলাদা তৈরী করি। সব মিলিয়ে সময় লাগে ৬ ঘন্টা ৩০ মিনিট। এই দীর্ঘ সময় বাচ্চাটাকে সফলতার সাথে অজ্ঞান রাখেন আমাদের এনেস্থেসিয়া বিভাগ। উনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নাই। বাচ্চাটা ভাল আছে। আজকে ছুটি দিলাম। আশাকরি ওর ভবিষ্যতও ভালো হবে।

বিঃ দ্রঃ ছবি প্রকাশের লিখিত অনুমুতি আছে।

ডাঃ সাব্বির করিম
সহকারী অধ্যাপক
শিশু সার্জারী বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।