মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

চীন থেকে ফিরছেন ৩৪১ বাংলাদেশি, সংক্রমণ এড়াতে প্রয়োজন সচেতনতা

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ৭:৩২ · ২ মিনিটে পড়ুন
চীন থেকে ফিরছেন ৩৪১ বাংলাদেশি, সংক্রমণ এড়াতে প্রয়োজন সচেতনতা
লেখার আকার

৩১ জানুয়ারি, ২০২০
চীনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে চলছে আতঙ্ক। করোনা ভাইরাসের বিস্তারের কারণে চীন থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান, তাদের আনতে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইট আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা ছেড়ে যাবে। বিমানটি আজ দিবাগত রাত দুইটার দিকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে দেশে ফিরবে- এমনটাই জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ বিমানের উপমহাব্যববস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানটিতে ৪১৯ আসনের ব্যবস্থা রয়েছে।

চীনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটিতে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি আছেন। এর মধ্যে করোনাভাইরাস উপদ্রুত উহান শহরে বাংলাদেশি আছেন ৪৫০ জন। তাদের মধ্যে ৩৪১ জন দূতাবাসের কাছে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন।

দেশে আসার পর তাদের আশকোনা হজ ক্যাম্প ও উত্তরার একটি হাসপাতালে ‘কোয়ারেনটাইন’ ইউনিটে
চৌদ্দ দিন পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় এয়ারপোর্ট কিংবা আশকোনায় শিক্ষার্থীদের
অভিভাবক, পরিবারের লোকজন কিংবা সাংবাদিকদের অহেতুক ভীড় বাড়িয়ে দিতে পারে সংক্রমণের ঝুঁকি। এই ঝুঁকি এড়াতে নিতে হবে আশু পদক্ষেপ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজরদারিতে চীন থেকে ফিরে আসা বাংলাদেশিদের আলাদা রাখতে হবে। যেখানে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস, সেখানে একমাত্র সচেতনতা ই পারে বাংলাদেশে এর বিস্তার রোধ করতে। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা যেতে পারে।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।