মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২০, ৭:৪৩ · ২ মিনিটে পড়ুন
প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি
লেখার আকার

১ ফেব্রুয়ারী,২০২০
চিকিৎসকের চেম্বার থেকে রোগীরা বের হলেই তাদের থামিয়ে হাতে থাকা প্রেসক্রিপশনের ছবি তুলেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। উদ্দেশ্য থাকে কোন কোম্পানির ওষুধ লিখেছেন চিকিৎসক এটা দেখার। রোগীরা মুমূর্ষ অবস্থা থাকলেও এ চিত্র বদলায় না। তবে এখন থেকে সরকারি হাসপাতালের সামনে বা গন্ডির ভেতরে প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

এমন নির্দেশনা দিয়ে লিখিত আদেশ দিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। ঢাকা জেলার আওতাধীন প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে নির্দেশও দেয়া হয়েছে।

চেম্বার এর বাইরে প্রেসক্রিপশনের ছবি তুলছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

সিভিল সার্জন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, কোন অবস্থাতেই হাসপাতাল চত্বরে চিকিৎসক প্রদত্ত ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) চাইতে বা দেখতে এবং ছবি তুলতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। শুধুমাত্র বৃহস্পতিবার ও রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মেডিকেল রিপ্রেজেন্টটেটিভরা চিকিৎসকের সাথে সাক্ষাত করতে পারবেন। এছাড়া অন্য কোনো দিন বা সময়ে হাসপাতাল চত্বরে অবস্থান কিংবা মোটরসাইকেলও রাখতে পারবেন না। লিখিত ওই চিঠিতে সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান উল্লেখ করেন, সাধারণ মানুষকে সুষ্ঠুভাবে সেবা দেয়ার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সিভিল সার্জনের এমন সিদ্ধান্ত ও চিঠির বিষয়টি নিশ্চিত করেন।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।