মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

শেবাচিম হাসপাতালে রোগীর দালালদের জরিমানা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ এপ্রিল ২০১৭, ৩:২৩ · ১ মিনিটে পড়ুন
শেবাচিম হাসপাতালে রোগীর দালালদের জরিমানা
লেখার আকার

দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র ভরসার স্থান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন বহু রোগী দূরদূরান্ত থেকে বিনামূল্যে এবং স্বল্পমূল্যে এখানে চিকিৎসা নিতে আসে। কিন্তু বিভিন্ন হাসপাতালের দালালদের প্রতারণার শিকার হয়ে রোগীরা এতোদিন সুচিকিৎসা পাচ্ছিল না।

সম্প্রতি বিষয়টি নজরে আসে হাসপাতাল পরিচালক ডা. মো. সিরাজুল ইসলামের। তিনি র‍্যাব কার্যালায়ে অভিযোগ করে একটি লিখিত চিঠি প্রেরণ করেন এবং অত্র হাসপাতালের ডা. রেজায়ানুর আলমকে দায়িত্ব দেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ৭ জন রোগীর দালালকে আটক করেছে র‌্যাব।
Barisal_Rab_Photo_18.04_
গতকাল দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক হাছান আলী এবং এএসপি কফিলউদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে রোগীর দালাল জাকির হোসেন, ফিরোজুল ইসলাম, আলমগীর হোসেন, আক্কাস হোসেন, মিঠুন কুমার সোম, রুবেল খান ও আব্বাসউদ্দিনকে আটক করা হয়।

পরে আটক ৭ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিকের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিচারক উর্মি ভৌমিক টাউট আইন ১৮৭৯ এর ৩ ও ৬ ধারায় আটক ৭ জনের প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার মুচলেকা রেখে জরিমানা আদায় সাপেক্ষ আটককৃতদের মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালত।

সংবাদদাতা: বনফুল রায়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।