মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬১ কার্তিক ১৪৩৩ · ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

সেবা,মানবতা,সংগ্রাম ও সাফল্যের এক বছরে এসডিএসএম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ এপ্রিল ২০১৭, ১২:২৯ · ২ মিনিটে পড়ুন
সেবা,মানবতা,সংগ্রাম ও সাফল্যের এক বছরে এসডিএসএম
লেখার আকার

গত ১৫ই এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল Society of Doctors and Students of Manikganj এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। মানিকগঞ্জের ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে তোলা এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবার মাঝেই ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এ উপলক্ষে সকাল থেকেই মুন্নু মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছিল সাজসাজ রব। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

18034964_1266065176843296_783133157_n

অতিথিবৃন্দের আসন গ্রহনের পরপরই শুরু হয় মূল অনুষ্ঠান। স্বাগত বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টামন্ডলীর সদস্য ডাঃ স্বপন কুমার সুর। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সম্মানিত সাধারন সম্পাদক ডাঃ কামরুজ্জামান উজ্জ্বল।তিনি বলেন,”আমরা বিগত বছরে শত স্বীমাবদ্ধতার মাঝেও দুইটি ফ্রি হেল্থক্যাম্প, এস.ডি.এস.এম ব্লাড হেল্প সেন্টার উদ্বোধন, দুটি ফ্রি ব্লাডগ্রুপিং প্রোগ্রাম , শীতবস্ত্র বিতরন কর্মসূচি, ইফতার পার্টি, শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন , মহান চিকিৎসা পেশা সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রশ্নপত্রের প্রতিবাদে মানববন্ধন এবং মানিকগঞ্জের ডাক্তার ও মেডিকেল পড়ুয়া স্টুডেন্টদেরকে নিয়ে বিশাল এক রিইউনিয়ন এর আয়োজন করেছি।” সংগঠনের সম্মানিত সদস্য শেখ সাইদ-উর-রহমান তার বক্তব্যে বলেন, “SDSM আজ শুধু মানিকগঞ্জেই সীমাবদ্ধ নয়, তা আজ মানিকগঞ্জের গন্ডি পেরিয়ে সারা দেশের ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কাজ করে যাচ্ছে।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টামন্ডলীর সদস্য ডাঃ সাদিকুর রহমান স্বপন,ডাঃ আসাদ শিকদার, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ পুনম সাহা সহ আরো অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মানিত সাংগঠনিক সম্পাদক হামীম আশরাফ। সবশেষে কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সম্মানিত সভাপতি ডাঃ মাহমুদুল ইসলাম খান সোহাগ।

 

17965953_1266065376843276_546270260_n 18009929_1266065280176619_1928131717_n

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।