ওরাল হাইজিন সচেতনতায় প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির চমকপ্রদ উদ্যোগ
প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ সামাজিকভাবে মুখ গহ্বরের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার লক্ষ্যে প্ল্যাটফর্মের ডেন্টাল অ্যাকাডেমিক ডিভিশনের পক্ষ থেকে আসছে "ডেন্টাল কমিক বুক"। বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচিত হয়। প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের পরিচালক ডা. আফসারা নওয়ার জানান "দাঁতের যেসব সমস্যা নিয়ে রোগীরা ডাক্তারের শরণাপন্ন…