মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউনিটের আয়োজনে ডেন্টাল ফেস্টিভ্যাল’১৬ আয়োজিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৬, ১:১৪ · ২ মিনিটে পড়ুন
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট ডেন্টাল ইউনিটের আয়োজনে ডেন্টাল ফেস্টিভ্যাল’১৬ আয়োজিত
লেখার আকার

২০১২ সালে যাত্রা শুরু হওয়া হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট শেষ বর্ষ শিক্ষার্থী পর্যন্ত পরিপূর্ণতা লাভ করায় একটি বিশেষ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে ডেন্টাল ইউনিটের সকল শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি ২৯ ও ৩০ শে নভেম্বর এই দুইদিনব্যাপী উদযাপিত হয়।

ডেন্টাল ফেস্টিভ্যাল এর  প্রথমদিন  শুরু হয়ে একটি সায়েন্টিফিক সেমিনারের আয়জনের  মধ্য  দিয়ে।
সেমিনারের পরপরই ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা তৈরি ‘আনন্দ যাত্রা ‘ নামে একটি  দেয়ালপত্রিকা উদ্বোধন করা হয়  ।

15282009_1116139005165554_199661430_n 15356003_1116138991832222_594614404_n

একই দিনে  একটি ক্রীড়া প্রতিযোগিতার  উদ্বোধন করা হয় এবং সেখানে অংশগ্রহন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা । এ সময় কলেজটির  প্রিন্সিপাল মো: মনিরুজ্জামান ভূইয়া সহ ভাইস প্রিন্সিপাল, ইউনিট প্রধান এবং অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুরু হয়ে একটি আলোচনা সভার মধ্য দিয়ে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান হাবিবে মিল্লাত এম.পি,বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সচিব আবুল কাশেম,বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি হুমায়ুন বুলবুল, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ইউনিট প্রধান সহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে আয়োজন করা হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের ।

সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে শিক্ষার্থীরা নিজেরা গান, নাচ পরিবেশন করার সুযোগ পান।
অনুষ্ঠানটির সব থেকে প্রধান আকর্ষণ ছিল  বিভিন্ন ব্যান্ডদল সহ  বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ডদল শিরোনামহীন,ভাইকিংস, ওল্ড স্কুল এবং বাংলাদেশের অন্যতম সংগীত শিল্পী তাহসানের  চমৎকার পরিবেশন।

তথ্যঃ শারমিন রহমান সীমান্ত, ৩য়  বর্ষ, হলি ফ্যামিলী ডেন্টাল ইউনিট

 

ট্যাগ:ডেন্টাল
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।