মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

ওরাল হাইজিন সচেতনতায় প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির চমকপ্রদ উদ্যোগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ৯:৪৭ · ২ মিনিটে পড়ুন
ওরাল হাইজিন সচেতনতায় প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির চমকপ্রদ উদ্যোগ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

সামাজিকভাবে মুখ গহ্বরের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার লক্ষ্যে  প্ল্যাটফর্মের ডেন্টাল অ্যাকাডেমিক ডিভিশনের পক্ষ থেকে আসছে “ডেন্টাল কমিক বুক”। বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচিত হয়।

ছবিঃ প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশন (২০২০-২১) এর সহকারী পরিচালক ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান ও পরিচালক ডা. আফসারা নওয়ার

 

ছবিঃ প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের উদ্যোগে প্রকাশিত কমিক বুকের প্রচ্ছদ

প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের পরিচালক ডা. আফসারা নওয়ার জানান “দাঁতের যেসব সমস্যা নিয়ে রোগীরা ডাক্তারের শরণাপন্ন হতে চায় না বা যেসব সমস্যা ডাক্তারের কাছে না গিয়েও যথাযথ সচেতনতার মাধ্যমে সমাধান সম্ভব, তা এই বইয়ে বিভিন্ন কমিকের মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে ডেন্টাল কমিক বুকের সাহায্যে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক সচেতনতার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।”

অন্যদিকে ডিভিশনটির সহকারী পরিচালক ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁতের সঠিক চিকিৎসা নিয়ে একটি বিশাল জনগোষ্ঠীর মধ্যে এখনো রয়েছে যথাযথ সচেতনতার অভাব- যার মধ্যে শিশুরা অন্যতম। তাই গল্পের ছলে তাদের সচেতন করে তোলার উদ্দেশ্যেই মূলত এ কমিক বুকটি তৈরি করি আমরা। ভবিষ্যতে এ ধরনের আরো সচেতনতামূলক কার্যক্রম নিয়ে প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আশা করি, শীঘ্রই সেগুলো নিয়ে কাজ শুরু করতে পারব।”

উল্লেখ্য যে বিশ্বব্যাপী দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ার অন্যতম কারণ হচ্ছে মুখ গহ্বর সম্পর্কে জনসাধারণের উপযুক্ত সচেতনতার অভাব। এর আগেও প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশন পোস্টার মেকিং, সিএমই, লাইভ প্রোগ্রাম, প্ল্যাটলাস আর্টসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মুখ গহ্বরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখে আসছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।