মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ওরাল হাইজিন সচেতনতায় প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির চমকপ্রদ উদ্যোগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ৯:৫৯ · ২ মিনিটে পড়ুন
ওরাল হাইজিন সচেতনতায় প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির চমকপ্রদ উদ্যোগ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

সামাজিকভাবে মুখ গহ্বরের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার লক্ষ্যে  প্ল্যাটফর্মের ডেন্টাল অ্যাকাডেমিক ডিভিশনের পক্ষ থেকে আসছে “ডেন্টাল কমিক বুক”। বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচিত হয়।

ছবিঃ প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশন (২০২০-২১) এর সহকারী পরিচালক ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান ও পরিচালক ডা. আফসারা নওয়ার
ছবিঃ প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের উদ্যোগে প্রকাশিত কমিক বুকের প্রচ্ছদ

প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের পরিচালক ডা. আফসারা নওয়ার জানান, “দাঁতের যেসব সমস্যা নিয়ে রোগীরা ডাক্তারের শরণাপন্ন হতে চায় না বা যেসব সমস্যা ডাক্তারের কাছে না গিয়েও যথাযথ সচেতনতার মাধ্যমে সমাধান সম্ভব, তা এই বইয়ে বিভিন্ন কমিকের মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে ডেন্টাল কমিক বুকের সাহায্যে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক সচেতনতার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।”

অন্যদিকে ডিভিশনটির সহকারী পরিচালক ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁতের সঠিক চিকিৎসা নিয়ে একটি বিশাল জনগোষ্ঠীর মধ্যে এখনো রয়েছে যথাযথ সচেতনতার অভাব- যার মধ্যে শিশুরা অন্যতম। তাই গল্পের ছলে তাদের সচেতন করে তোলার উদ্দেশ্যেই মূলত এ কমিক বুকটি তৈরি করি আমরা। ভবিষ্যতে এ ধরনের আরো সচেতনতামূলক কার্যক্রম নিয়ে প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আশা করি, শীঘ্রই সেগুলো নিয়ে কাজ শুরু করতে পারব।”

উল্লেখ্য যে বিশ্বব্যাপী দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ার অন্যতম কারণ হচ্ছে মুখ গহ্বর সম্পর্কে জনসাধারণের উপযুক্ত সচেতনতার অভাব। এর আগেও প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশন পোস্টার মেকিং, সিএমই, লাইভ প্রোগ্রাম, প্ল্যাটলাস আর্টসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মুখ গহ্বরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখে আসছে।

নিজস্ব প্রতিবেদক-
এইচ এম সায়েমুল করিম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।