তথ্য ঃ সাবরিনা আব্বাস,ঢাকা ডেন্টাল কলেজ প্ল্যাটফর্ম প্রতিনিধি
প্রথমবারের মত বি,ডি,এস ( ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি) ডিগ্রির কোর্স ৪ বছর থেকে ৫ বছরে উন্নীত করার প্রস্তাবনা অনুমোদন করেছে বি,এম,ডি,সি।
বাংলাদেশের ডেন্টাল প্রফেশনালদের দীর্ঘদিনের এ দাবি যেমন দেশে কিংবা বিদেশে আমাদের দেশের বি,ডি,এস ডিগ্রীর অবমূল্যায়ন ঘোচাবে,ঠিক তেমনি শিক্ষার্থীরা বি,ডি,এস এর দীর্ঘ কোরস ৪ বছরে সম্পন্ন করার মানসিক চাপ থেকে মুক্তি পাবে।
বিশ্বের অন্যান্য দেশের মত ৫ বছর মেয়াদী এই কোরসে আগামী সেশনের শিক্ষার্থীরা প্রথমবারের মত তাদের একাডেমিক সেশন শুরু করবে।
এর পিছনে যে সকল মানুষদের অক্লান্ত পরিশ্রম ছিল, তাদের জন্য প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
এতে লাভ টা কি? তার চেয়ে পোস্ট গ্রাজুয়েশন এ সময় কম লাগে এমন কিছু করেন।।