মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ডেন্টাল

বাংলাদেশ ডেন্টাল সোসাইটিকে সংবর্ধনা দিয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট

ওয়েব টিমপ্রকাশ: ৩০ এপ্রিল ২০১৭, ১:৪৩ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ ডেন্টাল সোসাইটিকে সংবর্ধনা দিয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট
লেখার আকার

গত ২৭ এপ্রিল বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কাসেম ও মহাসচিব ডাঃ হুমায়ুন কবীর বুলবুলকে সংবর্ধনা দেয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ।

পাঁচ বছর মেয়াদী বিডিএস র্কোস, ডেন্টিস্ট্রিতে ৭৮৯ টি পদ সৃজন, চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে উন্নীতকরণে বিশেষ অবদান রাখায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। ডাঃ মোঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ বি এম মাকসুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শসোমেক হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া। এছাড়া ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ শাহাদাত হোসেন, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ কে এম মামুন মোর্শেদ সহ বিভিন্ন ডেন্টাল কলেজের পরিচালক, অধ্যক্ষ, ডেন্টাল সার্জনবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডাঃ মোঃ হুমায়ুন কবীর বুলবুল বলেন, “আমি স্বপ্নের ফেরিওয়ালা। আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই এবং স্বপ্ন বাস্তবায়ন করি। আপনারা আমাদের নির্বাচিত করেছেন আপনাদের স্বপ্ন-দাবী পূরণ ও অধিকার আদায়ের জন্য। সোসাইটির প্রতিটি সদস্য দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য। যার ফলাফল আজ আপনারা বাংলাদেশে বিশ্ব মানের ডেন্টিস্ট্রি পাচ্ছেন।” অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কাসেমনির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কর্মকান্ড তুলে ধরেন ।

বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া বলেন, “হুমায়ুন কবীর বুলবুল শুধু একজন নেতা নয়, তিনি একটি প্রতিষ্ঠান। উনি আপনাদের সম্পদ। অধ্যাপক ডাঃ কাসেম স্যারের মত সৎ, নির্ভীক প্রফেশন বান্ধব ব্যক্তিত্ব থাকলে ডেন্টিস্ট্রি প্রফেশন অনেক এগিয়ে যাবে।”

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডাঃ এ বি এম মাকসুদুল আলম বলেন, “বাংলাদেশের ডেন্টিস্ট্রি ক্রমান্বয়ে বিশ্বমানের হয়ে উঠছে। এই অবদান বর্তমান বাংলাদেশ ডেন্টাল সোসাইটির। আমি আশা করি তাদের হাত ধরেই আরো এগিয়ে যাবে বাংলাদেশের ডেন্টিস্ট্রি।”
Dr Sanaullah Mulla
ShD-01

ট্যাগ:ডেন্টাল
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ডেন্টালের বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের ৫টি বিষয়ে এমডি কোর্স শুরুর সিদ্ধান্ত

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ এ বছরই চালু হতে যাচ্ছে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের পাঁচটি বিষয়ে তিন বছরের এমডি কোর্স। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে ডেন্টাল ফ্যাকাল্টির বেসিক ৫টি বিভাগে প্রতিবছর…

১৫ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল বিভাগ চালু

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৭ জুলাই, ২০২১ গতকাল ৬ জুলাই, ২০২১, রোজ মঙ্গলবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খোলা হলো "ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল" ডিভিশন। কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং -৬২৭৬) ৩১/০৫/২১ তারিখে…

৭ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।