রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসক অনুপস্থিতির অবাস্তব উপসংহার ও বাস্তব সমীকরণ

সরকারি ডাক্তারদের অনুপস্থিতি যেমন আছে, অতি উপস্থিতিও আছে! অতি-উপস্থিতির ব্যাপারটা কি আমি বলি। একটা মানুষের আসলে ২৪ ঘন্টার মাঝে কাজের সময় কতটুকু? আন্দাজে অনেকে অনেক কিছু বলবেন কিন্তু কর্মঘন্টার নির্দিষ্ট সংজ্ঞা আছে৷ আন্তর্জাতিক আইন অনুসারে সপ্তাহে ৪০ ঘন্টার বেশি কাজ করা শ্রম আইন বিরোধী আবার ডাক্তারদের ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ দেশেই ৩৫-৪৮ ঘন্টা সপ্তাহে কাজ করার সুনির্দিষ্ট নিয়ম আছে। শুধু তাই নয়, ডাক্তারদের কাজ রোটেশন ভিত্তিক হওয়ায় কেউ যদি একটানা ডিউটি করে (১৩ ঘন্টা, ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টা ইত্যাদি) সেক্ষেত্রে সর্বনিম্ন ৪৬-৪৮ ঘন্টা পূর্ণাংগ ডিউটি ফ্রি থাকাটা বাধ্যতামূলক, অন্যথায় জরিমানার বিধান আছে অনেক দেশেই (goo.gl/sydA2N)

বাংলাদেশের কথা বলি, আমার কথাই বলি। ২০১৫ সালে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতাম আবার সপ্তাহে ২ দিন স্বাস্থ্য অধিদপ্তরেরই একটি প্রকল্পে কাজ করতাম “জনস্বার্থে”! টাইম ম্যানেজ করতে উপজেলায় শনি/রবি থেকে সোম/মংগল টানা ৪৮/৭২ (এমনকি ৯৬ ও) ঘন্টা ডিউটি করতাম। এরপর ৫ ঘন্টা জার্নি করে ঢাকা পৌছে পরের দুদিন ৮+৮ ষোল ঘন্টা ডিউটি করতাম। তাতে সপ্তাহে গড়ে আমার ডিউটি সময় হলো ৬৪-৯৬ ঘন্টা৷ যদি সপ্তাহে ৪০ ঘন্টা আমার অফিস আওয়ার ধরি যা অধিকাংশ অন্যান্য সরকারি চাকুরেদের জন্য সত্য তাহলে আমি প্রতি সপ্তাহে অতিরিক্ত ২৪-৫৬ ঘন্টা ডিউটি করেছি। আমার এই উপস্থিতি কে গুনবে? যে ২-৩দিন আমি উপজেলায় থাকতাম না সে ২-৩ দিন যদি কেউ ইনস্পেকশনে যেয়ে আমাকে না পেত, আমি যত ডিউটিই করিনা কেন আমাকে অনুপস্থিত দেখাতো।

আজ দুদকের একটি অভিযানের খবর এসেছে সারা দেশে ৪০% ডাক্তার নাকি অনুপস্থিত। অনুপস্থিত কথাটি সত্য, তবে সেটা কি রোস্টার ডিউটির ন্যায্য পাওয়া হিসেবে নাকি ফাকিবাজি হিসেবে সেটা আমলে নেয়া হয়েছে বলে জানা যায়নি। টেকনিক্যাল একটি বিষয়ের ইনস্পেকশন সে বিষয়ের টেকনিক্যাল লোক ছাড়া হতে পারেনা কোনভাবেই। সারা পৃথিবীতে ফিজিশিয়ান বার্নআউট তথা ডাক্তারদের অতিরিক্ত ডিউটির কারনে শারিরীক ও মানসিক ক্ষতির পরিমান নিয়ে খুব কড়াকড়ি চিন্তাভাবনা করা হচ্ছে কেননা ডাক্তারের শারিরীক ও মানসিক সুস্থতা রোগীর জন্য জরুরী। তাহলে আমরা কেন আমাদের দেশে ডাক্তারদের কর্মঘন্টা জনিত সুস্থতা অসুস্থতা ও বিশেষ ছুটির কথা ভাববো না? যারা বলেন সরকারি চাকুরিতে কর্মঘন্টা নাই, ২৪ ঘন্টাই ডিউটি তাদের বলবো সরকারি চাকরি আর সরকারি ডাক্তারি এক কথা না। এর টেকনিক্যাল জটিলতা যদি না বোঝেন তো এখানে পারদর্শী চিকিতসক রোবট নিয়োগ দেন, মানুষ এ কাজের উপযুক্ত না।

ফাকিবাজির অনুপস্থিতি যে একেবারেই নেই তা নয়, বিশেষ করে নন ক্লিনিক্যাল পদে, পেরিফেরির প্রতিষ্ঠানে বেশি দেখা যায়, তাদের জন্য উপযুক্ত মনিটরিং ব্যবস্থা হোক। পেশাটাকে মানুষের পেশা হিসেবে বিবেচনা করা হোক এটাই চাওয়া।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।