মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিউজ

দ্রুত আরও ১০ হাজার ডাক্তার নেয়া হবেঃ একাত্তর জার্নালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

ওয়েব টিমপ্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১০:৩২ · ২ মিনিটে পড়ুন
দ্রুত আরও ১০ হাজার ডাক্তার নেয়া হবেঃ একাত্তর জার্নালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ ডেস্কঃ ৩৯ তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমেই আরও দশ হাজার ডাক্তার নেয়া হবে, এমনই ইঙ্গিত দিলেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। একাত্তর টেলিভিশনে প্রচারিত একাত্তর জার্নালে টেলিভিডিওর মাধ্যমে আলোচনার এক পর্যায়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, খুব দ্রুত আরও ১০ হাজার ডাক্তার নেয়া হবে৷ স্বাস্থ্য খাতে বাংলাদেশ সরকারের উন্নতি শীর্ষক বক্তব্য প্রদানের সময়, উক্ত তথ্য জানান তিনি।
তিনি বলেন, “দশ বছরে আমরা প্রায় ১১ হাজার ডাক্তার নেয়ার প্রক্রিয়া শেষ করেছি। আরও ১০ হাজার ডাক্তার আমরা খুব সম্প্রতি নেয়া হবে, আমাদের ভাইভা গ্রহন চলছে, এটার সব প্রক্রিয়া প্রায় শেষ পথে। খুব দ্রুত আমরা ভাইভা গ্রহন শেষ করে, এদেরকে আমরা পদায়ন করবো”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরও বলেন, “এবং সেই সাথে আপনারা জানেন যে, একুশ হাজার নার্স নিয়োগ প্রক্রিয়া ১০ বছরে শেষ হয়েছে। আমরা আরও নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করছি।

আসলে কিভাবে আমাদের স্বাস্থ্য সেবাটা মানুষের ডোর গোড়ায় পৌছে দেয়া যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

১৭ তারিখ, মঙ্গলবার রাত ১২ টার কিছু পরে, একাত্তর জার্নালে মাননীয় মন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর চেয়ারম্যান ড. মোঃ সাদিক এর পূর্বে জানিয়েছিলেন, ৩৯ তম বিশেষ বিসিএস এর ভাইভার রেজাল্ট নিয়ে কাজ শুরু করেছে পিএসসি। এপ্রিলেই ভাইভার রেজাল্ট দেয়ার চেস্টা করা হবে।

গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেন।

স্বাস্থ্য ক্যাডারে আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য গত বছরের ১০ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা দিতে শুরু করেন। কয়েকটি ব্যাচে বা গ্রুপে মৌখিক পরীক্ষা আয়োজন করে পিএসসি। আগামী ৭ মার্চ শেষ ব্যাচের মৌখিক পরীক্ষা শেষ হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।