বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২২ নভেম্বর ২০১৯

“সেবাব্রতে ধ্বনিত হোক জীবনের জয়গান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ নভেম্বর ২০১৯ রোজ বুধবার পালিত হলো দেশের অন্যতম মেডিকেল কলেজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গুনে গুনে ৫১ টি বছর পার করলেও কলেজটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোন কমতি ছিল না, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ১ম ব্যাচের শিক্ষার্থী থেকে শুরু করে নবীনতম ব্যাচ এর সকল শিক্ষার্থীই খোশমেজাজেই পার করেছেন দিনটি।

রাত ১২ টার পর থেকেই বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উৎযাপন শুরু হলেও আনুষ্ঠানিক ভাবে শুরু হয় মধ্যাহ্নে কেক কাটার মধ্য দিয়ে, কেক কাটার সাথে সাথে শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন ও বেলুন ঊড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

জন্মদিন উপলক্ষে বিশেষ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়, র‍্যালিতে সুসজ্জিত ঘোড়ার গাড়ির পিছনে পিছনে প্রায় ৫ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী ক্যাম্পাস এবং হাসপাতালের সামনের “বান্দ রোড” কে প্রদক্ষিণ করেন।

দুপুরের মধ্যাহ্নভোজের পরের সময়টুকুতে ইচ্ছামত স্মৃতিচারণ ও ঘোরাঘুরি করেন সাবেক শিক্ষার্থীরা, যেখানে সকলের উপস্থিতি ছিলো দেখার মতো।

সবচেয়ে আকর্ষণীয় পর্বের জন্য অপেক্ষা করতে হয় সন্ধ্যা ৭ টা পর্যন্ত। বর্তমান শিক্ষার্থীদের সাথে সমানতালে পারফর্ম করেন সাবেক শিক্ষার্থীরা। কালচারাল প্রোগ্রামের সকল আয়োজনই আনন্দ সহকারে উপভোগ করলেও ৪৯ তম ব্যাচের তত্ত্বাবধানে বিশেষ নাটিকা সকলের হৃদয়ে স্থান করে নেয়। এমন চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যাটি র‍্যাফেল ড্র চলাকালীন সময়ে অনেকের কাছে স্নায়ুক্ষয়ী হয়ে উঠেছিল, একটা একটা পুরস্কার হাত ছাড়া হয়ে যায় আর সবাই কপাল চাপড়াতে থাকে, কেউবা ফেটে পড়ে উল্লাসে!

কেউ উল্লাসে ফেটে পড়বে আর কেউ বিষাদগ্রস্ত হবে, জীবনের এটাইতো নিয়ম। কিন্তু শেবাচিম এর জন্মদিন এমনই একটি দিন যেদিনটাতে হাসি ফুটে সকল শেবাচিমিয়ানদের।
শুভ জন্মদিন শেবাচিম!

তথ্যসূত্র : জিএমএসকে ডালিম
স্টাফ রিপোর্টার/মোঃ আহসান হাবীব ইরফান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।