মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

প্ল্যাটফর্মের উদ্যোগে পাবনা মেডিকেল কলেজে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সপ্তাহ পালন

Platformপ্রকাশ: ১ ডিসেম্বর ২০১৯, ১:৩৬ · ২ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্মের উদ্যোগে পাবনা মেডিকেল কলেজে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সপ্তাহ পালন
মাননীয় অধ্যক্ষকে লিফলেট প্রদর্শন
লেখার আকার

১ ডিসেম্বর ২০১৯

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান বিশ্বে এক ভয়াবহ সমস্যা হয়ে দাড়িয়েছে। তাই স্বাস্থ্যসেবা গ্রাহীতা, স্বাস্থ্য কর্মী, চিকিৎসক ও নীতিনির্ধারকদের সচেতনতা বৃদ্ধি ও উৎসাহিত করার লক্ষে ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব এন্টিবায়োটিক সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেয়ার পরপরই লক্ষাধিক চিকিৎসকের স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ যৌথ ভাবে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার প্ল্যাটফর্মের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে, পাবনা মেডিকেল কলেজে এন্টিবায়োটিক সপ্তাহ অত্যন্ত সুষ্ঠু ভাবে উদযাপন করা হয়।

মাননীয় অধ্যক্ষকে লিফলেট প্রদর্শন

উল্লেখ্য গত ১৮/১১/১৯ ইং তারিখ হতে গত ২৪/১১/১৯ ইং তারিখ পর্যন্ত ছিলো বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ। এতে বেশকিছু কর্মসূচী পালন করা হয়, যার মধ্যে একটি ছিলো লিফলেট বিতরণ।
লিফলেট বিতরণ

পাবনা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও প্লাটফর্মের প্রতিনিধি স্বেচ্ছাসেবী দল সে প্রেক্ষিতে ডাঃ নিরঞ্জন চন্দ্র বসাক, অধ্যক্ষ, পাবনা মেডিকেল কলেজ, কে তাদের তৈরিকৃত জনসচেতনতা মূলক লিফলেট প্রদর্শন করেন। মাননীয় অধ্যক্ষ পরবর্তী কর্মসূচির সম্পর্কে তাদের আরোকিছু নির্দেশনা দেন।
সচেতনতামূলক ব্যানার

প্লাটফর্ম কর্তৃক আয়োজিত এন্টিবায়োটিক সম্পর্কে জনসচেতনতা মূলক প্রোগ্রামের প্রথম দিনের কর্মসূচি হিসেবে পাবনা মেডিকেল কলেজ ও তার আশেপাশের এলাকায় ব্যানার, পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়।
কলেজ ভবনে পোস্টারিং

দ্বিতীয় ও তৃতীয় দিনের কর্মসূচি হিসেবে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশেপাশের এলাকায় ব্যানার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়।
সচেতনতামূলক পোস্টার

উল্লেখ্য পাবনা মেডিকেল কলেজ এবং পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল দুটি ভিন্ন এলাকায় অবস্থিত।

স্টাফ রিপোর্টার /নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।