মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

বিইএস-প্ল্যাটফর্ম এর উদ্যোগে তরুণ চিকিৎসকদের জন্য ২য় ডায়াবেটিস সিম্পোজিয়াম

Platformপ্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ১:৪৩ · হালনাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০২০ · ১ মিনিটে পড়ুন
বিইএস-প্ল্যাটফর্ম এর উদ্যোগে তরুণ চিকিৎসকদের জন্য ২য় ডায়াবেটিস সিম্পোজিয়াম
লেখার আকার

৩০ নভেম্বর ২০১৯

গতকাল ২৯ শে নভেম্বর ২০১৯ রোজ শুক্রবার বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) এবং প্ল্যাটফর্ম এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 2nd BES-PLATFORM Diabetes Symposium for Young Physicians শীর্ষক কর্মশালা।

ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজে সকাল ৮টা হতে বিকাল ৫:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. ফারুক পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।

ডায়াবেটিস চিহ্নিতকরণ ও ম্যানেজমেন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে লেকচার প্রদান করেন বিভিন্ন মেডিকেল কলেজের সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ। কর্মশালায় বক্তব্য রাখেন ডা. তানজিনা হোসেন, ডা. শাহজাদা সেলিম, ডা. মোঃ সাইফুদ্দিন, ডা. ফারিয়া আফসানা, ডা. আহমেদ সালাম মীর, ডা. নাজমুল কবীর কুরেশী।

এ সময় কর্মশালায় অংশগ্রহণকারী চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। বিকালে র‍্যাফেল ড্র এবং বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।

স্টাফ রিপোর্টার / তামান্না ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।