বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৩০ নভেম্বর পালিত হোক নিরাপদ চিকিৎসা কর্মস্থল ও রোগী সুরক্ষা দিবস

১ ডিসেম্বর ২০১৯

গতকাল ছিল ৩০ নভেম্বর। ২০১২ সালের এদিনে ডা. সাজিয়া আফরিন ইভা (২৭) কে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিলো ব্র‍্যাক আমতলি ক্লিনিকের কর্মী ফয়সাল। এরপর প্রতি বছরই এক বা একাধিক চিকিৎসক কর্মস্থলে হামলার স্বীকার হয়েছেন। ডা. মুরাদ, ডা. শর্মিষ্ঠা, ডা. শম্পা রাণী, ডা. পবিত্র কুমার কুন্ডু সহ আরও অনেকে।

ক্রমাগত চিকিৎসকদের উপর হামলা এবং নানা বঞ্চনার স্বীকার চিকিৎসা শিক্ষার্থীদের নিজেদের অধিকার নিয়ে কথা বলার জন্য দরকার ছিল একটি কমন প্লাটফর্মের।
২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর মেডিকেল কমিউনিটির সবাইকে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্য প্লাটফর্ম ফোরামের যাত্রা শুরু হয়, যার অন্যতম লক্ষ্য ছিলো চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবি নিয়ে অগ্রসর হওয়া।

ডা. সাজিয়া আফরিন ইভাকে হত্যার প্রতিবাদে নিরাপদ কর্মস্থলের দাবীতে প্লাটফর্মের উদ্যোগে বুয়েটে এমডি এমএস পরীক্ষা শেষে মানব বন্ধন ও গণসাক্ষর কর্মসূচী পালিত হয়। দু হাজারের অধিক সাক্ষরের সেই পিটিশন বিএমএ সহ অন্যান্য কর্তাব্যক্তিদের কাছে পৌঁছে দেয়া হয়। উদ্দেশ্য ছিলো ডা. ইভার স্বরণে একটি ফান্ড গঠন করা হবে যা থেকে দরিদ্র চিকিৎসকদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা দেয়া হবে যদিও কালের পরিক্রমায় আর বাস্তবতার চপেটাঘাতে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয় নি। কর্মস্থলে নিরাপত্তা কিংবা সহিংসতা এড়ানো ও সম্ভব হয়নি।

নির্মম বাস্তবতা হচ্ছে আজ কর্মস্থলে ডাক্তার মার খেলে সাধারণ মানুষের মাঝে সাধারণত সহানুভূতি তৈরি হয় না। এর অনেক কারণের মাঝে অন্যতম হলো চিকিৎসাসেবার বাণিজ্যিকিকরণ ও কাজের চাপের কারণে চিকিৎসক ও রোগীর মাঝে তৈরি হওয়া যোজন যোজন দূরত্ব। আবার কর্মস্থলে শুধু যে চিকিৎসকই আক্রান্ত হন তা নয়, নার্স, প্যারামেডিক সহ অন্যরাও আক্রান্ত হন। চিকিৎসাসেবা একটি সমন্বিত ব্যবস্থা, এখানে আলাদাভাবে চলার সুযোগ নেই। ফলে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের জন্য নিরাপদ কর্মস্থল চাই সেটাতে অন্যান্য চিকিৎসা পেশাজীবিদেরও অন্তর্ভূক্ত করতে হবে এবং অন্তর্ভূক্ত করতে হবে সাধারনণ মানুষকেও। একটি অনিরাপদ পরিবেশে একজন ভীত সন্ত্রস্থ, কাজের ভারে ন্যুব্জ নির্ঘুম চিকিৎসক সঠিকভাবে রোগীর চিকিৎসা দিতে ব্যর্থ হবেন অথচ তাকে যদি নিরাপদ কর্মস্থলে রেখে সুস্থ স্বাভাবিক কর্মঘণ্টায় প্রয়োজনীয় সকল সহায়তা দেয়া যায়, সেই ডাক্তার বান্দরবনের পাহাড় কিংবা কিশোরগঞ্জের দুর্গম চরেও কোয়ালিটি কেয়ার উপহার দিতে পারবেন। অনিরাপদ পরিবেশে একজন চিকিৎসক উপায় থাকা সত্ত্বেও ঝুঁকি না নিতে রোগী উচ্চতর প্রতিষ্ঠানে রেফার করতে বাধ্য হবেন। তাই নিরাপদ চিকিৎসা কর্মস্থল শুধু চিকিৎসা পেশাজীবী না, রোগীর জন্যেও গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি প্রচার করতে হবে।

যেহেতু প্লাটফর্ম তার জন্মলগ্ন থেকে চিকিৎসকদের অধিকার রক্ষা এবং চিকিৎসক ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে, তাই এদেশের মেডিকেল কমিউনিটির সবচেয়ে বড় সোশাল ফোরামে প্ল্যাটফর্ম থেকে প্রতি বছর ৩০ নভেম্বরকে নিরাপদ চিকিৎসা কর্মস্থল ও রোগী সুরক্ষা দিবস হিসেবে পালন করার প্রস্তাব রাখা হলো।

ইতিমধ্যে প্লাটফর্মের পক্ষ থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ব্যানার পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে একটি হটলাইন নাম্বারের দাবি জানানো হয়েছে যেখানে জরুরী অবস্থায় ফোন করলে দ্রুত সাহায্য পাওয়া যাবে। বিএমএ ও স্বাচিপের কাছ থেকেও এ ধরনের সার্বক্ষনিক হটলাইন নাম্বার সহ ঘটনা পরবর্তী শারিরীক মানসিক ও আইনী সাহায্যের উদ্দেশ্যে সব রকম সহযোগীতা প্রয়োজন।

চিকিৎসক ও অন্যান্য সেবা কর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। এর সুফল ভোগ করবে রোগীরাই। আমাদের প্রস্তাবনায় তাই ডা. ইভার মৃত্যুর স্বরণে দিবসটির প্রতি সম্মান জানাতে আসুন প্রস্তাবিত নিরাপদ চিকিৎসা কর্মস্থল ও রোগী সুরক্ষা দিবসের সাথে একাত্ন হই এবং এ লক্ষ্যে একসাথে কাজ করি।

কৃতজ্ঞতা: ডাঃ মারুফুর রহমান অপু
স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।